Advertisement

মল্লিকবাজারে বন্ধ সিনেমা হলে বিধ্বংসী আগুন, উত্তেজনা

Kolkata Fire : মল্লিকবাজারের পার্ক শো হাউস সিনেমা হলে বিধ্বংসী আগুন। এদিন দুপুরে দুটোর পর আগুন লাগে ওই সিনেমা হলে। এখন ঘটনাস্থলে রয়েছে দমকলের ৬ ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চলছে।

সিনেমা হবে আগুন সিনেমা হবে আগুন
তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 18 Jan 2022,
  • अपडेटेड 3:54 PM IST
  • মল্লিকবাজারের পার্ক শো হাউস সিনেমা হলে বিধ্বংসী আগুন
  • এদিন দুপুরে দুটোর পর আগুন লাগে ওই সিনেমা হলে
  • দমকল আগুন নেভানোর চেষ্টা করছে

মল্লিকবাজারের পার্ক শো হাউস সিনেমা হলে বিধ্বংসী আগুন। এদিন দুপুরে দুটোর পর আগুন লাগে ওই সিনেমা হলে। এখন ঘটনাস্থলে রয়েছে দমকলের ৬ ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মল্লিক বাজারের ওই হলটি প্রায় ২ বছর ধরে বন্ধ রয়েছে। খুলত না। এদিন দুপুরে আগুন লাগার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোনও লোকজন ভিতরে থাকতেন না। ফলে হতাহতের কোনও খবর নেই। 

মল্লিক বাজারের ওই সিনেমা হলের চারপাশে ঘন বসতিপূর্ণ এলাকা। রয়েছে দোকানও। তাই আগুন লাগার পরপরই ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিনেমা হলের কাছে বসে থাকা হকারদের সরিয়ে দেওয়া হয়। 

সিনেমা হলে আগুন

স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার পর পরই দমকল চলে আসে। এক এক করে ৬ টি দমকলেই ইঞ্জিন পৌঁছয়। তারা আগুন নেভানোর কাজ শুরু করে। এদিকে পাল্লা দিয়ে আগুনও ছড়িয়ে পড়তে শুরু করে সিনেমা হলের ভিতর। 

যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশের আবার দাবি, শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা। তবে ভিতরে কেউ থাকতেন না। ফলে হতাহতের কোনও খবর নেই। স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। 

Read more!
Advertisement
Advertisement