Advertisement

সেক্টর 5 থেকে বাইপাস জুড়বে এলিভেটেড করিডর, ঠিক কী প্ল্যান?

চিংড়িঘাটা ও নিউটাউনের মধ্যে এলিভেটেড করিডর তৈরির ঘোষণা করা হয়েছে। এই করিডরটি ইএম বাইপাস এবং সল্টলেক সেক্টর V-কে যুক্ত করবে এবং যানজট কমিয়ে নিউটাউনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে।

সেক্টর 5-কে বাইপাসের সঙ্গে জুড়বে এলিভেটেড করিডোরসেক্টর 5-কে বাইপাসের সঙ্গে জুড়বে এলিভেটেড করিডোর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jun 2026,
  • अपडेटेड 1:20 PM IST
  • কলকাতার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা নিয়েও বেশ কিছু প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
  • চিংড়িঘাটা ও নিউটাউনের মধ্যে এলিভেটেড করিডোর তৈরির ঘোষণা করা হয়েছে।
  • করিডোরটি ইএম বাইপাস এবং সল্টলেক সেক্টর V-কে যুক্ত করবে।

সোমবার বিধানসভায় বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একাধিক বড় ঘোষণার পাশাপাশি কলকাতার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা নিয়েও বেশ কিছু প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এরমধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য ভাবে, চিংড়িঘাটা ও নিউটাউনের মধ্যে এলিভেটেড করিডর তৈরির ঘোষণা করা হয়েছে।

বাজেট বক্তৃতায় স্বপন দাশগুপ্ত বলেন, "নিউটাউন অঞ্চলের সঙ্গে মধ্য কলকাতার যোগাযোগ ব্যবস্থা বর্তমানে অত্যন্ত দুর্বল। সেই কারণে প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে একটি ৭.৪১ কিমি দীর্ঘ চিংড়িঘাটা- নিউটাউন এলিভেটেড করিডর করার প্রস্তাব করছি। এই করিডরটি ইএম বাইপাস এবং সল্টলেক সেক্টর V-কে যুক্ত করবে এবং যানজট কমিয়ে নিউটাউনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে। এই করিডরটিতে ব়্যাম্পস, এলিভেটেড পার্কিং বেস, শব্দ কমাবে, সেতুর স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা এবং CCTV নজরদারির ব্যবস্থা থাকবে।"

তবে এই করিডর ছাড়াও, আরও কয়েকটি বড় বড় ইনফ্রা প্রজেক্টের প্রস্তাব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "আনুমানিক ১,৮৫০ কোটি টাকা প্রকল্প ব্যয়ে হুগলি জেলার ডানকুনি জংশন ও মগরার মধ্যে একটি স্ট্র্যাটেজিক রোড করিডোর প্রকল্প গড়ে তোলা হবে, যার মধ্যে থাকবে তিন লেনবিশিষ্ট বৈদ্যবাটি ROB, পাঁচটি ফ্লাইওভার, ১২টি VUP/LVUP, সার্ভিস রোড, পার্কিং বে-সহ অন্যান্য উন্নত সড়ক ব্যবস্থা।"

পাশাপাশি, বীরভূম জেলায় ৮০০ কোটি টাকা প্রকল্প ব্যয়ে রাইট ব্যাঙ্ক মেন ক্যানেল ও লেফ্ট ব্যাঙ্ক মেন ক্যানেল-এর উপর চার লেন ব্রিজ-সহ এনএইচ-১৪-এ ময়ূরাক্ষী নদীর উপর একটি চার লেনবিশিষ্ট ব্রিজ নির্মাণের কাজ হাতে নেওয়া হবে বলে জানান স্বপন দাশগুপ্ত।

এছাড়াও, ডানকুনি-লুধিয়ানা ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর নিয়েও বক্তব্য পেশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "ভারত সরকার ডানকুনি এবং লুধিয়ানাকে  ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের মাধ্যমে যুক্ত করেছে। আমাদের সরকার জমি অধিগ্রহণ সমস্যার সমাধান, অন্ডাল এবং ডানকুনির মধ্যে শেষ পর্যায়ের সংযুক্তি এবং ডানকুনিকে একটি মাল্টিমোডাল লজিস্টিক হাব তৈরি করতে সক্রিয় পদক্ষেপ নেবে। এছাড়াও, আমাদের সরকার কেন্দ্রীয় বাজেটে ঘোষিত ডানকুনি- সুরাট ডেডিকেটেড ফ্রেট করিডোর বাস্তবায়িত করার জন্য সক্রিয় উদ্যোগ নেবে যার ফলে লজিস্টিক-এর উন্নয়ন এবং মালবাহী ট্রেনের যাতায়াতের সময় কমানো সম্ভব হবে।"

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement