Advertisement

Kolkata Metro : হোলির দিন কম চলবে মেট্রো, সময়েও পরিবর্তন; ইডেন ম্যাচ শেষে বিশেষ ট্রেন

বুধবার হোলি। সেই  উপলক্ষে কলকাতার মেট্রো পরিষেবায় আংশিক পরিবর্তন আনছে মেট্রো। যাত্রীচাহিদা ও উৎসবের কথা মাথায় রেখে ওই দিন বিভিন্ন লাইনে পরিষেবা কমানো হলেও প্রথম ও শেষ ট্রেনের সময় অধিকাংশ ক্ষেত্রেই অপরিবর্তিত থাকবে।

kolkata metro kolkata metro
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Mar 2026,
  • अपडेटेड 10:07 PM IST
  • বুধবার হোলি, সেই  উপলক্ষে কলকাতার মেট্রো পরিষেবায় আংশিক পরিবর্তন আনছে মেট্রো
  • যাত্রীচাহিদা ও উৎসবের কথা মাথায় রেখে ওই দিন বিভিন্ন লাইনে পরিষেবা কমানো হলেও প্রথম ও শেষ ট্রেনের সময় অধিকাংশ ক্ষেত্রেই অপরিবর্তিত থাকবে

বুধবার হোলি। সেই  উপলক্ষে কলকাতার মেট্রো পরিষেবায় আংশিক পরিবর্তন আনছে মেট্রো। যাত্রীচাহিদা ও উৎসবের কথা মাথায় রেখে ওই দিন বিভিন্ন লাইনে পরিষেবা কমানো হলেও প্রথম ও শেষ ট্রেনের সময় অধিকাংশ ক্ষেত্রেই অপরিবর্তিত থাকবে। পাশাপাশি ICC T-20 বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ উপলক্ষে ইডেন গার্ডেন্স থেকে দর্শকদের ফেরার সুবিধায় বিশেষ ট্রেন চালানো হবে।

ব্লু লাইন

ব্লু লাইনে মোট ১৯৪টি ট্রেন (৯৭ আপ + ৯৭ ডাউন) চলবে। সেখানে অন্যদিন থাকে ২৭২টি ট্রেন। প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত।
এছাড়া ইডেন গার্ডেন্সে সেমিফাইনাল ম্যাচ শেষে এসপ্ল্যানেড থেকে দু’টি বিশেষ ট্রেন ছাড়া হবে। একটি এসপ্ল্যানেড-দক্ষিণেশ্বর এবং অন্যটি এসপ্ল্যানেড-শহিদ খুদিরাম রুটে। দু’টি ট্রেনই রাত ১১.১৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে ছাড়বে এবং সব স্টেশনে থামবে। বিশেষ পরিষেবার টিকিট কাউন্টার খোলা থাকবে কেবল এসপ্ল্যানেড স্টেশনেই।

গ্রিন লাইন

গ্রিন লাইনে ১৮৬টি ট্রেন চলবে সেদিন। ৯৩টি আপ  ও ৯৩টি ডাউন। অন্যদিন চলে ২২৮টির। প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে।

ইয়েলো লাইন

ইয়েলো লাইনে আপ ও ডাউন মিলিয়ে ৯২টি ট্রেন চলবে। সাধারণ দিনে থাকে ১২০টি। প্রথম ট্রেনের সময় অপরিবর্তিত। শেষ ট্রেনের সময় সামান্য এগিয়ে আনা হয়েছে।

নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর: রাত ৮:৫৮ (স্বাভাবিক ৯:০০-এর বদলে)

জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া: রাত ৯:১৮ (স্বাভাবিক ৯:২০-এর বদলে)

অরেঞ্জ ও পার্পল লাইন

অরেঞ্জ ও পার্পল লাইনে ওই দিন স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে।
উৎসবের দিন ভিড় এড়াতে এবং ম্যাচ শেষে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মেট্রো কর্তৃপক্ষ আগাম পরিকল্পনার পরামর্শ দিয়েছে যাত্রীদের।
 

 

Read more!
Advertisement
Advertisement