Advertisement

Durga Puja Metro Timing: হোল নাইট ঠাকুর দেখার প্ল্যান? পুজোর দিনগুলোয় লাস্ট মেট্রোর টাইম জেনে নিন

প্রতিবছরের মতো এবারও কলকাতায় পুজোর দিনগুলিতে সারারাত চলবে মেট্রো। পঞ্চমী থেকে দশমী, কোন দিন লাস্ট মেট্রো ক'টায়? রইল টাইমটেবিল...

দুর্গাপুজোর লাস্ট মেট্রো কখন? দুর্গাপুজোর লাস্ট মেট্রো কখন?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Oct 2026,
  • अपडेटेड 12:07 PM IST
  • এবারও কলকাতায় সারারাত চলবে মেট্রো
  • কোন দিন লাস্ট মেট্রো ক'টায়?
  • রইল পঞ্চমী থেকে দশমীর টাইমটেবিল...

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। পুজোয় প্যান্ডেল হপিংয়ের লিস্ট রেডি, এবার শুধু বেরিয়ে পড়ার পালা। রাত জেগে ঠাকুর দেখার জন্য পুজোর দিনগুলিতে প্রতিবছরের ন্যায় এবারও রাতভর মেট্রো চলাচল করবে। দেখে নিন টাইমটেবিল...

এ বছরের র্গাপুজোর জন্য ইতিমধ্যেই কলকাতা মেট্রো টাইমটেবিল প্রকাশ করেছে। ব্লু ও গ্রিন লাইনে পুজোর দিনগুলি ভোর পর্যন্ত মেট্রো চলবে। যদিও ২টি লাইনে মেট্রো বন্ধ থাকবে। 

ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম)
পঞ্চমী (১৫ অক্টোবর): সকাল ৬টা থেকে রাত ১১টা। ৬ মিনিটের ব্যবধানে চলবে। 
ষষ্ঠী (১৬ অক্টোবর): সকাল ৬টা থেকে রাত ১১টা। ৬ মিনিটের ব্যবধানে চলবে। 
সপ্তমী (১৭ অক্টোবর): দুপুর ১টা থেকে ভোর ৪টা। ৬ মিনিটের ব্যবধানে চলবে। 
সপ্তমী (১৮ অক্টোবর): দুপুর ১টা থেকে ভোর ৪টা। ৬ মিনিটের ব্যবধানে চলবে। 
অষ্টমী (১৯ অক্টোবর): দুপুর ১টা থেকে ভোর ৪টা। ৬ মিনিটের ব্যবধানে চলবে। 
নবমী (২০ অক্টোবর): দুপুর ১টা থেকে ভোর ৪টা। ৬ মিনিটের ব্যবধানে চলবে।
দশমী (২১ অক্টোবর):  দুপুর ১টা থেকে রাত সাড়ে ১০টা। ৮ মিনিটের ব্যবধানে চলবে। 

গ্রিন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টপ ফাইভ)
পঞ্চমী: সকাল ৬টা থেকে রাত ১১টা। ৬ মিনিটের ব্যবধানে চলবে। 
ষষ্ঠী: সকাল ৬টা থেকে রাত ১১টা। ৬ মিনিটের ব্যবধানে চলবে।
সপ্তমী:  দুপুর দেড়টা থেকে ভোর ৩টা ৫২ মিনিট। ৬ মিনিটের ব্যবধানে চলবে।
সপ্তমী: দুপুর দেড়টা থেকে ভোর ৩টা ৫২ মিনিট। ৬ মিনিটের ব্যবধানে চলবে।
অষ্টমী: দুপুর দেড়টা থেকে ভোর ৩টা ৫২ মিনিট। ৬ মিনিটের ব্যবধানে চলবে।
নবমী: দুপুর দেড়টা থেকে ভোর ৩টা ৫২ মিনিট। ৬ মিনিটের ব্যবধানে চলবে।
দশমী: দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ১০টা। ১৫ মিনিটের ব্যবধানে চলবে।

ইয়েলো লাইন (নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর)
পঞ্চমী:  ডাউনের দিকে সকাল ৭টা ১৮ থেকে রাত ৯টা। আপের দিকে সকাল ৭টা ৪০ থেকে রাত ৯টা ২০। ১২ মিনিটের ব্যবধানে
ষষ্ঠী: ডাউনের দিকে সকাল ৭টা ১৮ থেকে রাত ৯টা। আপের দিকে সকাল ৭টা ৪০ থেকে রাত ৯টা ২০। ১২ মিনিটের ব্যবধানে।
সপ্তমী: ডাউনের দিকে বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১০টা। আপের দিকে বিকেল ৩টা ২৪ থেকে রাত ১০টা ৫৩। ১২ মিনিটের ব্যবধানে।
সপ্তমী: ডাউনের দিকে বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১০টা। আপের দিকে বিকেল ৩টা ২৪ থেকে রাত ১০টা ৫৩। ১২ মিনিটের ব্যবধানে।
অষ্টমী: ডাউনের দিকে বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১০টা। আপের দিকে বিকেল ৩টা ২৪ থেকে রাত ১০টা ৫৩। ১২ মিনিটের ব্যবধানে।
নবমী: ডাউনের দিকে বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১০টা। আপের দিকে বিকেল ৩টা ২৪ থেকে রাত ১০টা ৫৩। ১২ মিনিটের ব্যবধানে।
দশমী: ডাউনের দিকে বিকেল ৩টা থেকে রাত ৯টা ১৪। আপের দিকে বিকেল ৩টা ২৪ থেকে রাত ৯টা ৩৮। ১২ মিনিটের ব্যবধানে।

Advertisement

পার্পেল লাইন (জোকা-মাঝেরহাট)
পঞ্চমী: ডাউনের দিকে সকাল ৮টা ১০ থেকে রাত ৮টা ৪৫। আপের দিকে সকাল ৭টা ৪০ থেকে রাত ৮টা ২০। ২৫ মিনিটের ব্যবধানে
ষষ্ঠী: ডাউনের দিকে সকাল ৮টা ১০ থেকে রাত ৮টা ৪৫। আপের দিকে সকাল ৭টা ৪০ থেকে রাত ৮টা ২০। ২৫ মিনিটের ব্যবধানে। 
সপ্তমী (২ দিন), অষ্টমী, নবমী ও দশমী: পরিষেবা মিলবে না। 

অরেঞ্জ লাইন (বেলেঘাটা-সত্যজিৎ রায় স্টেশন)
পঞ্চমী: ডাউনের দিকে সকাল ৭টা ০৩ থেকে রাত ৯টা ২৬। আপের দিকে সকাল ৬টা ৪০ থেকে রাত ৯টা ০৫। ২১ মিনিটের ব্যবধানে।
ষষ্ঠী: ডাউনের দিকে সকাল ৭টা ০৩ থেকে রাত ৯টা ২৬। আপের দিকে সকাল ৬টা ৪০ থেকে রাত ৯টা ০৫। ২১ মিনিটের ব্যবধানে।
সপ্তমী (২ দিন), অষ্টমী, নবমী, দশমী: পরিষেবা মিলবে না।

 

Read more!
Advertisement
Advertisement