Advertisement

Kali Puja Metro Timing: কালীপুজোর রাতে লাস্ট মেট্রো কখন পাওয়া যাবে? দেখে নিন রবিবারের টাইমটেবিল

দক্ষিণেশ্বর, কালীঘাট মন্দিরে যাওয়ার সুবিধার জন্য বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত। রবিবার ব্লু ও গ্রিন লাইনে বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা। পাশাপাশি দু’লাইনেই প্রথম ও শেষ মেট্রোর সময়ও এগিয়ে আনা হয়েছে। রাতের শেষ মেট্রো কখন?

কালীপুজোয় লাস্ট মেট্রো কখনকালীপুজোয় লাস্ট মেট্রো কখন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Nov 2026,
  • अपडेटेड 9:23 AM IST
  • রবিবার ব্লু ও গ্রিন লাইনে বাড়ানো হয়েছে মেট্রো
  • দু’লাইনেই প্রথম ও শেষ মেট্রোর সময়ও এগিয়ে আনা হয়েছে
  • রাতের শেষ মেট্রো কখন?

প্রতিবছরের মতো এ বছরও কালীপুজোয় অতিরিক্ত মেট্রো চলবে। দক্ষিণেশ্বর, কালীঘাট মন্দিরে যাওয়ার সুবিধার জন্য বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত। রবিবার ব্লু ও গ্রিন লাইনে বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা। পাশাপাশি দু’লাইনেই প্রথম ও শেষ মেট্রোর সময়ও এগিয়ে আনা হয়েছে। রাতের শেষ মেট্রোর সময়ও পিছিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। 

রবিবার মেট্রোর সূচি
ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম):
> নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো: সকাল ৭টা ৫৪ মিনিট (৯টার পরিবর্তে)।
> শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো সকাল ৮টা (৯টার পরিবর্তে)। 
> মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো সকাল ৮টা (৯টার পরিবর্তে)। 
> দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো সকাল ৮টা (৯টার পরিবর্তে)। 

> দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম শেষ মেট্রো রাত ১০টা ৪০ মিনিট (রাত ১০টা ০৩–এর পরিবর্তে)।
> শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর শেষ মেট্রো রাত ১১টা (রাত ১০টা ১৫–র পরিবর্তে)।
> দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার শেষ মেট্রো রাত ১১টা (রাত ১০টা ১৮–র পরিবর্তে)। 

গ্রিন লাইন (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ):
মোট ১২৩টি রেক চলবে। আপ ৬১টি, ডাউন ৬২টি। ১১১টি থেকে পরিষেবা বাড়ানো হচ্ছে।
> হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ প্রথম ছবি সকাল ৮টা (৯টার পরিবর্তে)।
> সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান প্রথম মেট্রো সকাল ৮টা ২ মিনিট (৯টা ২ মিনিটের পরিবর্তে)।
> দু'দিকেই শেষ মেট্রো রাত ১০টা ৩০ মিনিটের পরিবর্তে রাত ১১টা। 

ইয়ালো লাইন (নোয়াপাড়া থেকে বিমানবন্দর): 
মোট ৭৮টি রেক চলবে। আপ ও ডাউনে ৩৯টি করে। 

> নোয়াপাড়া থেকে বিমানবন্দর প্রথম মেট্রো সকাল ৯টা ১৮ মিনিট (অপরিবর্তিত)।
> বিমানবন্দর থেকে নোয়াপাড়া প্রথম মেট্রো সকাল ৯টা ৪০ মিনিট (অপরিবর্তিত)।
> নোয়াপাড়া থেকে বিমানবন্দর শেষ মেট্রো রাত ৯টা (অপরিবর্তিত)।
> বিমানবন্দর থেকে নোয়াপাড়া শেষ মেট্রো রাত ৯টা ২০ মিনিট (অপরিবর্তিত)। 

পার্পল ও অরেঞ্জ লাইনে রবিবার, কালীপুজোর দিন কোনও মেট্রো চলবে না। 
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement