Advertisement

Kolkata Outer Ring Road: কলকাতা রিং রোড নিয়ে নতুন করে পরিকল্পনা শুরু, জুড়বে ৪ জেলা; কী কী সুবিধা?

কলকাতা রিং রোড তৈরি নিয়ে নতুন করে পরিকল্পনা শুরু হচ্ছে। কলকাতা শহরে সবথেকে বড় সমস্যা হল যানজট। এক জেলা থেকে অন্য জেলায় যেতে গেলে কলকাতা ছুঁইয়ে তারপর পৌঁছতে হয়। ফলে সময় তো বেশি লাগেই, কলকাতার ওপর যানজটও বাড়ে।

কলকাতা রিং রোডকলকাতা রিং রোড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2026,
  • अपडेटेड 2:36 PM IST

আগের সরকারের আমলেও পরিকল্পনা ছিল। তবে ফাইল পড়েই ছিল নবান্নে। কলকাতা রিং রোড তৈরি নিয়ে নতুন করে পরিকল্পনা শুরু হচ্ছে। কলকাতা শহরে সবথেকে বড় সমস্যা হল যানজট। এক জেলা থেকে অন্য জেলায় যেতে গেলে কলকাতা ছুঁইয়ে তারপর পৌঁছতে হয়। ফলে সময় তো বেশি লাগেই, কলকাতার ওপর যানজটও বাড়ে। রিং রোড তৈরি হলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে রাজ্যবাসীর। খড়গপুর আইআইটি সমীক্ষার পর  ইতিমধ্যে একটি নকশাও বানিয়ে ফেলেছে। 

৪ জেলাকে বৃত্তাকারে ঘিরে তৈরি হবে এই রিং-রোড। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাকে ছুঁয়ে যাবে আউটার রিং রোড। পরিকল্পনা আগেই ছিল। এবার খড়গপুর আইআইটির হাত ধরে তা গতি পাচ্ছে।

কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তারিত হবে রিং রোড?
মূলত, কলকাতা-হাওড়া-উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা, এই চার জেলাকে আউটার করিডরের তৈরি হবে। খড়গপুর আইআইটির দেওয়া নকশা থেকে চার বা ছয় লেনের রাস্তা তৈরি করা হবে বলে পরিকল্পনা আগেই ছিল। একদম গঙ্গার পাশ দিয়ে যাবে এই রাস্তা।

রিং রোড হলে হাওড়ার পাঁচলা, বাউড়িয়া হয়ে দক্ষিণ ২৪ পরগনার বজবজ, মহেশতলা, গার্ডেনরিচ, আমতলা, সোনারপুর, বারুইপুরে সম্প্রসারিত হবে। এরপর এই রাস্তা পাঁচলা থেকেই কোণা এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে মিশবে।
 

Read more!
Advertisement
Advertisement