Advertisement

Kolkata Parking: যেখানে সেখানে পার্কিং বন্ধ হবে দুর্গাপুজোর আগেই, App বেসড সিস্টেম আনছে রাজ্য

Kolkata Parking Rules: কোথায় পার্কিং খালি রয়েছে, এবার সেই খোঁজ মিলবে অ্যাপেই। দুর্গাপুজোর আগেই কলকাতায় এই নয়া ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্রের দাবি।

দুর্গাপুজোর আগেই সারবে শহরের 'পার্কিং রোগ'দুর্গাপুজোর আগেই সারবে শহরের 'পার্কিং রোগ'
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Aug 2026,
  • अपडेटेड 2:24 PM IST
  • দুর্গাপুজোর আগেই সারবে শহরের 'পার্কিং রোগ'।
  • কলকাতার 'অবৈধ পার্কিং' রোগ সারাতে চলেছে নতুন সরকার।
  • এবার শহর কলকাতা পেতে পারে ডিজিটাল পার্কিং ইকো-সিস্টেম।

রাজ্যে সরকারে আসার পর থেকেই অবৈধ পার্কিং নিয়ে সরব শুভেন্দু অধিকারীর সরকার। সম্প্রতি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল অবৈধ পার্কিং নিয়ে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন। এমতাবস্থায় স্পষ্ট হয়ে উঠছে, কলকাতার 'অবৈধ পার্কিং' রোগ সারাতে চলেছে নতুন সরকার। আর সেই রোগের দাওয়াই দিতে এবার শহর কলকাতা পেতে পারে ডিজিটাল পার্কিং ইকো-সিস্টেম।

সূত্রের দাবি, আসন্ন দুর্গা পুজোর আগেই শহরের পার্কিং রোগ সারাতে কলকাতা জুড়ে একটি ডিজিটাল পার্কিং প্ল্যাটফর্ম চালু করতে পারে সরকার। আশা করা হচ্ছে, নয়া টেকনোলজির এই ব্যবস্থায় আমুল উন্নতি হবে কলকাতার পার্কিং সিস্টেমের।

কী কী পদক্ষেপ নেওয়া হতে পারে?

সরকারের তরফে এখনও এ বিষয়ে কিছু জানানো না হলেও, সূত্রের দাবি, পার্কিং রোগ সারাতে এবং গাড়ি চলাচল উন্নত করতে, যানজট কমাতে কলকাতার কিছু রাস্তায় ওয়ান সাইডেড পার্কিং ব্যবস্থা চালু করা হবে।

বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে চালকরা রিয়েল-টাইমে পার্কিং কোথাও খালি আছে তা দেখতে পাবেন। আগে থেকেই পার্কিং স্লট রিজার্ভ করতে পারবেন এবং সম্পূর্ণ ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। সূত্রের দাবি, দুর্গা পুজোর আগেই এই প্ল্যাটফর্মটি লঞ্চ করতে চাইছে রাজ্য।

নতুন পরিকল্পনার আওতায় প্রথম দফাতেই কলকাতা জুড়ে প্রায় ১৫,০০০ পার্কিং-এর জায়গা তৈরি করার প্ল্যান করা হচ্ছে। পরবর্তীতে ধীরে ধীরে হাওড়া, হুগলি, বিধাননগরের মতো এলাকাতেও ছড়িয়ে দেওয়া হবে এই পার্কিং। 

তবে শুধু পার্কিং-এর উন্নতি না,অবৈধ পার্কিং-এর বিরুদ্ধেও অ্যাকশন নেবে রাজ্য। বর্তমানে শহরের বিভিন্ন এলাকায় অবৈধ পার্কিং রয়েছে। বেশিরভাগ জায়গাতেই অবৈধ দখলদারের টাকাও দাবি করে। সূত্রের দাবি, অনুমতিবিহীন এই সব পার্কিং-এর বিরুদ্ধে অভিযান করবে রাজ্য। একইসঙ্গে বাস, ট্যাক্সি এবং কমার্শিয়াল গাড়িগুলি যেভাবে রাস্তায় পার্ক করে রাখা হয়, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে সরকার।
 

 

Read more!
Advertisement
Advertisement