Advertisement

Durga Puja Arrest: 'ড্রাই ডে' অষ্টমীতে মদ খেয়ে গাড়ি চালানোয় ৮১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার কত?

মহাষ্টমীতে ড্রাই ডে ঘোষণা করেছিল রাজ্য সরকার। মদ কেনাবেচার উপর ছিল সম্পূর্ণ নিষেধাজ্ঞা। যদিও মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগে ৮১ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। মোট গ্রেফতার হয়েছেন ৬৭ জন।

দুর্গাপুজোয় মহাষ্টমীতে কত গ্রেফতার? দুর্গাপুজোয় মহাষ্টমীতে কত গ্রেফতার?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Oct 2026,
  • अपडेटेड 2:58 PM IST
  • মহাষ্টমীতে ড্রাই ডে ঘোষণা করেছিল রাজ্য সরকার
  • মহাষ্টমীতে ড্রাই ডে ঘোষণা করেছিল রাজ্য সরকার
  • মোট গ্রেফতার হয়েছেন ৬৭ জন

হাজার হাজার মানুষের ঢল কলকাতার পুজো মণ্ডপগুলিতে। ট্র্যাফিক থেকে শুরু করে মানুষের ভিড় সামাল দিতে নাজেহাল কলকাতা পুলিশ। এ সবের মাঝে আইন ভাঙারও অভিযোগ উঠেছে নানা প্রান্ত থেকে। যদিও আইনের ফাঁক গলে পার পায়নি অনেকেই। 

ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে সোমবার, অষ্টমীর রাতে কলকাতা জুড়ে ৭২৬টি মামলা রুজু হয়েছে। এই তালিকায় রয়েছে বিনা হেলমেটে বাইক চালানো, এক বাইকে একাধিক সওয়ারি, বেপরোয়া ভাবে বাইক চালানো এবং মত্ত অবস্থায় গাড়ি বা বাইক চালানোর মতো কেসগুলি। 

নবমীর সকালে লালবাজারের তরফে এই মর্মে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, বিনা হেলমেটে বাইক চালানোর জন্য কেবলমাত্র অষ্টমীর দিন ২৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এক বাইকে একাধিক আরোহী নিয়ে চালানোর অভিযোগে মামলা হয়েছে ১৫৫টি। বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে আইন ভঙ্গ করার জন্য ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সর্বোপরি মদ খেয়ে গাড়ি চালানোর জন্য কেস হয়েছে ৮১ জনের বিরুদ্ধে। নানা আইনের ধারায় এক রাতে মোট ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। 

উল্লেখ্য, মহাষ্টমীর দিন ড্রাই ডে ঘোষণা করেছিল রাজ্য সরকার। কোনও মদের দোকান খোলা ছিল না। এমনকী বার বা পাবেও রাত ১২টা পর্যন্ত কোনও মদ বিক্রি হয়নি। যদিও কোনও বেআইনি মদ উদ্ধারের কেস নেই বলেই জানিয়েছে লালবাজার। 

রাস্তায় রাস্তায় পুলিশের টহলদারি এবং নজরদারিও বাড়ানো হয়েছে দুর্গোপুজোর মধ্যে। উৎসবের দিনগুলিতে যাতে বেপরোয়া ভাবে, মত্ত অবস্থায় গাড়ি চালানো না হয়, তার উপর বিশেষ নজরদারি থাকছে। 

 

Read more!
Advertisement
Advertisement