Advertisement

Road Name Change: স্ট্র্যান্ড রোড হবে শশাঙ্কের নামে, আর কোন কোন রাস্তার নাম বদল?

কলকাতার একাধিক পরিচিত রাস্তার নাম বদলাতে পারে। এই নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শুক্রবার কলকাতা পুরসভায় রাস্তার নাম পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়।

শুক্রবার কলকাতা পুরসভায় রাস্তার নাম পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। শুক্রবার কলকাতা পুরসভায় রাস্তার নাম পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Nov 2026,
  • अपडेटेड 4:21 PM IST
  • কলকাতার একাধিক পরিচিত রাস্তার নাম বদলাতে পারে।
  • শুক্রবার কলকাতা পুরসভায় রাস্তার নাম পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়।
  • মোট ১৬টি রাস্তার নাম নিয়ে আলোচনা হয়েছে।

কলকাতার একাধিক পরিচিত রাস্তার নাম বদলাতে পারে। এই নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শুক্রবার কলকাতা পুরসভায় রাস্তার নাম পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে মোট ১৬টি রাস্তার নাম নিয়ে আলোচনা হয়েছে। আরও ৩৬টি রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব আসার কথা। সব প্রস্তাব খতিয়ে দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত সেপ্টেম্বরে রাস্তা ও সরণির নামকরণের জন্য ১০ সদস্যের একটি কমিটি তৈরি করেছিল রাজ্য সরকার। কমিটির প্রধান স্বামী প্রদীপ্তানন্দ(কার্তিক মহারাজ)। এছাড়াও কমিটিতে রয়েছেন তথাগত রায়, মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা সুব্রত গুপ্ত এবং কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে।

কোন কোন রাস্তার নাম বদলের প্রস্তাব?
কমিটির সদস্য তথাগত রায় জানিয়েছেন, লেনিন সরণির নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনায় চলছে। এই রাস্তার নতুন নাম কী হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে নাম যে পাল্টাচ্ছেই, সে বিষয়টি নিশ্চিত।

অন্যদিকে, কলকাতার স্ট্র্যান্ড রোডের নাম সম্রাট শশাঙ্কের নামে করার প্রস্তাব এসেছে। তাঁর নাম হতে পারে 'সম্রাট শশাঙ্ক স্মরণী'। রাজা শশাঙ্ক প্রাচীন বাংলার একজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন। ষষ্ঠ ও সপ্তম শতাব্দীতে বাংলার ইতিহাসে তাঁর বিশেষ ভূমিকা ছিল।

হো চি মিন সরণির নাম পরিবর্তন নিয়েও আলোচনা চলছে। সত্যজিৎ রায়ের নামেও একটি সরণি করার প্রস্তাব এসেছে।

তথাগত রায় জানিয়েছেন, শুধু নাম বদল করলেই হবে না। প্রতিটি রাস্তার পুরনো নামের ইতিহাস খতিয়ে দেখা হবে। নামের সঙ্গে কলকাতা ও বাংলার ইতিহাসের সম্পর্ক রয়েছে কি না, সেটিও দেখা হবে। 

কলকাতার মেট্রো স্টেশনের নামও কি বদলাবে?
শুধু রাস্তা নয়, কলকাতা ও আশপাশের কিছু মেট্রো স্টেশনের নাম নিয়েও আলোচনা হয়েছে। প্রস্তাব এসেছে, মেট্রো স্টেশনের নাম স্থানীয় এলাকার নামে রাখা হোক। এতে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারবেন, কোন স্টেশনে নামতে হবে। 

কবে চূড়ান্ত সিদ্ধান্ত?
কমিটির তরফে জানানো হয়েছে, আরও ৩৬টি নামের প্রস্তাব আসার কথা। সব মিলিয়ে অন্তত চারটি বৈঠক হতে পারে। তারপর চূড়ান্ত সুপারিশ তৈরি করা হবে। সেই প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। প্রয়োজনীয় অনুমোদনের জন্য তা বিধানসভাতেও যেতে পারে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement