Advertisement

Thunderstorm Rain: কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির Alert, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায়?

Kolkata Thunderstorm Alert: রাতেই আচমকা আবহাওয়ার বদলের পূর্বাভাস। সোমবার রাতেই শহর কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানাল আবহাওয়া দফতর। জারি হয়েছে ‘ইয়েলো অ্যালার্ট’।

কয়েক ঘণ্টার মধ্যেই বৃষ্টির Alert এই জেলাগুলিতেকয়েক ঘণ্টার মধ্যেই বৃষ্টির Alert এই জেলাগুলিতে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Mar 2026,
  • अपडेटेड 8:51 PM IST
  • রাতেই আচমকা আবহাওয়ার বদলের পূর্বাভাস।
  • কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
  • পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।

Kolkata Thunderstorm Alert: রাতেই আচমকা আবহাওয়ার বদলের পূর্বাভাস। সোমবার রাতেই শহর কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানাল আবহাওয়া দফতর। জারি হয়েছে ‘ইয়েলো অ্যালার্ট’। অর্থাৎ পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।

আবহাওয়া দফতরের প্রকাশিত ‘নাউকাস্ট’ অ্যালার্ট বলছে, ৩০ মার্চ রাত ৮টা ২০ মিনিট থেকে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি নামতে পারে। এর সঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়াও থাকতে পারে। হাওয়ার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস।

বিশেষজ্ঞদের মতে, স্থানীয়ভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘের কারণেই এমন আবহাওয়া। গরম ও আর্দ্র আবহাওয়ার জেরে সন্ধ্যার পর এই ধরনের মেঘ তৈরি হয়। এর থেকে হঠাৎ করেই ঝড়-বৃষ্টি শুরু হতে পারে। বসন্তের শেষ এবং গ্রীষ্মের শুরুতে এই ধরনের পরিস্থিতি নতুন কিছু নয়। তবে বজ্রপাতের আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রপাতের সম্ভাবনা থাকায় খোলা জায়গায় না থাকার অনুরোধ করা হচ্ছে। বিশেষ করে যাঁরা বাইরে রয়েছেন বা কাজের সূত্রে বাইরে থাকতে বাধ্য, তাঁদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যুৎ চমকানোর সময় গাছের নিচে বা খোলা মাঠে না দাঁড়ানোই শ্রেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সপ্তাহের প্রথম দিন। তার উপর এই সময়েই অফিস থেকে ফেরেন চাকরিজীবীরা। ফলে এই সময়ে ঝড়-বৃষ্টি হলে তা রাস্তায় যানজটও সৃষ্টি করতে পারে। ইতিমধ্যেই শহরের আকাশে মেঘ জমতে শুরু করেছে বলে খবর। কিছু এলাকায় হালকা দমকা হাওয়াও বইতে শুরু করেছে।

আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, আপাতত এই সতর্কতা আগামী কয়েক ঘণ্টার জন্যই প্রযোজ্য। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। প্রয়োজন হলে নতুন করে অ্যালার্ট জারি করা হবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement