Advertisement

International Yoga Day Kolkata: রেড রোডে যোগাসনের বিরাট আয়োজন, কোন কোন রাস্তা বন্ধ থাকবে? ট্র্যাফিক আপডেট

আগামী ২১ জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবস। সেই দিন বেশ কিছু রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে। ১৪ জুন রাত থেকেই রেড রোড বন্ধ। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ও পণ্যবাহী গাড়ি চলাচলে বিধিনিষেধ জারি করেছে কলকাতা পুলিশ।

বেশ কিছু রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে।বেশ কিছু রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Jun 2026,
  • अपडेटेड 1:39 PM IST
  • রেড রোডে যোগ দিবস পালন।
  • ট্র্যাফিক অ্যাডভাইজারি জারি করল কলকাতা পুলিশ। আগামী ২১ জুন যোগ দিবস।
  • দক্ষিণ ও মধ্য কলকাতার বহু রুটে যান চলাচলে প্রভাব পড়তে পারে।

International Yoga Day Kolkata: রেড রোডে যোগ দিবস পালন। বিশেষ ট্র্যাফিক অ্যাডভাইজারি জারি করল কলকাতা পুলিশ। আগামী ২১ জুন যোগ দিবস। ১৪ জুন রাত থেকেই রেড রোড-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রাখা হচ্ছে। ফলে দক্ষিণ ও মধ্য কলকাতার বহু রুটে যান চলাচলে প্রভাব পড়তে পারে।

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে। নিরাপত্তার খাতিরে আর যানজট এড়াতে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে। 

১৪ জুন রাত থেকেই বন্ধ রেড রোড
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ জুন রাত ১০টা থেকে ২১ জুন পর্যন্ত রেড রোডে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।  

২১ জুন ভোর থেকে পণ্যবাহী গাড়ির উপর নিষেধাজ্ঞা
২১ জুন রাত ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোন কোন রাস্তা?

১. এজেসি বোস রোডের দক্ষিণমুখী অংশ (মৌলালি মোড় থেকে)
২. সেন্ট জর্জেস গেট রোড
৩. স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ
৪. সিআর অ্যাভিনিউয়ের দক্ষিণমুখী অংশ
৫. জওহরলাল নেহরু রোডের দুই দিকই বন্ধ থাকবে

কোন কোন রাস্তা পুরোপুরি বন্ধ থাকবে?
২১ জুন রাত ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিম্নলিখিত রাস্তাগুলিতে যান চলাচল বন্ধ থাকবে:

১. হসপিটাল রোড (পূর্ব ও পশ্চিম)
২. লাভার্স লেন
৩. ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ
৪. খিদিরপুর রোডের অংশবিশেষ
৫. আরআর অ্যাভিনিউয়ের নির্দিষ্ট অংশ
৬. গোষ্ঠ পাল সরণি (কিংসওয়ে)
৭. কুইন্সওয়ে
৮. ডাফরিন রোড
৯. আউটরাম রোড
১০. এসপ্ল্যানেড র‌্যাম্প
১১. মেয়ো রোড

তবে অনুষ্ঠানের জন্য স্পেশাল পারমিটের স্টিকার আছে, এমন গাড়িগুলিকে মেয়ো রোডে চলাচলের অনুমতি দেওয়া হবে।

অল্টারনেট রুটেরও ব্যবস্থা রয়েছে
রেড রোড বন্ধ থাকায় উত্তর ও দক্ষিণমুখী গাড়িগুলির জন্য একাধিক ডাইভারশন রুট ঠিক করেছে ট্র্যাফিক পুলিশ।

হাওড়া ও ডালহৌসি মুখী বাসগুলিকে বেলভেডিয়ার রোড, এজেসি বোস রোড, টার্ফ ভিউ, এজেসি র‌্যাম্প হয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে। একইভাবে দক্ষিণ কলকাতাগামী যানবাহনকে মেয়ো রোড, ডাফরিন রোড এবং জওহরলাল নেহরু রোড হয়ে বিকল্প রুটে ডাইভার্ট করা হবে।

Advertisement

পরিস্থিতি অনুযায়ী আরও ডাইভারশন
কলকাতা পুলিশ জানিয়েছে, ২১ জুন প্রয়োজন অনুযায়ী শহরের অন্যান্য মেন ও সংযোগকারী রাস্তাতেও যান চলাচলের রুট পরিবর্তন করা হতে পারে।  

Read more!
Advertisement
Advertisement