Advertisement

Bengal Weather Update: সকাল থেকে ঝোড়ো হাওয়া, মেঘে ঢাকল আকাশ; কলকাতা-সহ বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়?

Kolkata Weather Today Windy Conditions IMD: রবিবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে অস্বাভাবিক ঝোড়ো হাওয়া। মাঝেমধ্যেই দমকা হাওয়া, সঙ্গে আংশিক মেঘলা আকাশ। তবে ঝোড়ো আবহাওয়া কিছুটা প্রত্যাশিতই।

মাঝেমধ্যেই দমকা হাওয়া, সঙ্গে আংশিক মেঘলা আকাশ।মাঝেমধ্যেই দমকা হাওয়া, সঙ্গে আংশিক মেঘলা আকাশ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Apr 2026,
  • अपडेटेड 11:05 AM IST
  • রবিবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে অস্বাভাবিক ঝোড়ো হাওয়া।
  • মাঝেমধ্যেই দমকা হাওয়া, সঙ্গে আংশিক মেঘলা আকাশ।
  •  শনিবারের স্পেশাল বুলেটিনেই এর ইঙ্গিত দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। 

Kolkata Weather Today Windy Conditions IMD: রবিবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে অস্বাভাবিক ঝোড়ো হাওয়া। মাঝেমধ্যেই দমকা হাওয়া, সঙ্গে আংশিক মেঘলা আকাশ। তবে ঝোড়ো আবহাওয়া কিছুটা প্রত্যাশিতই। গতকাল, শনিবারের স্পেশাল বুলেটিনেই এর ইঙ্গিত দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। 

শনিবার, ৪ এপ্রিল, India Meteorological Department-এর কলকাতা শাখা একটি বিশেষ সতর্কতা জারি করে। সেখানে স্পষ্ট বলা হয়েছিল, ৫ এপ্রিল থেকে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাসের প্রতিফলনই যেন চোখে পড়ল রবিবার সকাল থেকে।

সকাল থেকেই দমকা হাওয়ার দাপট
রবিবার সকাল থেকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় হঠাৎই হাওয়ার গতিবেগ বাড়তে শুরু করে। কখনও ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা, আবার কোথাও কোথাও দমকা হাওয়ার গতি আরও বেশি বলে মনে করেছেন শহরবাসী।

অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত স্পেশাল বুলেটিন: View PDF

প্রবল হাওয়ায় রাস্তায় ধুলো উড়তে থাকে। কিছু জায়গায় গাছের ডাল ভেঙেও পড়ে। অনেক জায়গায় ত্রিপল, ফ্লেক্স খুলে উড়ে যায়। হুগলি, দুই ২৪ পরগনায় সামান্য দু-এক পশলা বৃষ্টিও হয়। 

আংশিক মেঘলা আকাশ 
এদিন সকালে রোদ থাকলেও ধীরে ধীরে আকাশে মেঘ জমতে শুরু করে। ফলে তাপমাত্রা খুব একটা বাড়েনি। তবে আর্দ্রতার কারণে অস্বস্তি থেকেই গিয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা ৮০-৯০ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও আর্দ্রতা ৭০-৮০ শতাংশের আশপাশে ঘোরাফেরা করছে।

কেন এই পরিবর্তন?
আবহাওয়া দফতরের ব্যাখ্যা, পশ্চিমী ও উত্তর-পশ্চিমী শুষ্ক হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস মিশছে। তার ফলেই অস্থির আবহাওয়া।

একই সঙ্গে উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি ট্রফ লাইন বর্তমানে অ্যাকটিভ। আর সেই কারণেই রাজ্যে বজ্রঝড়ের পরিবেশ তৈরি হয়েছে।

আরও বাড়বে 
শনিবারের স্পেশাল বুলেটিন অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা প্রবল।

বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Advertisement

৬ এপ্রিল থেকে প্রায় গোটা দক্ষিণবঙ্গেই এই পরিস্থিতি হতে পারে।

৭ ও ৮ এপ্রিল ঝড়-বৃষ্টি আরও বাড়তে পারে। কোথাও কোথাও হাওয়ার গতি ৫০-৬০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তাপমাত্রা কমার ইঙ্গিত
আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রা ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও ঝড়-বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।

সতর্ক থাকার পরামর্শ
সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে বিকেলের দিকে ঝড়ের সম্ভাবনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার সকালের ঝোড়ো হাওয়া যেন সেই আবহাওয়া পরিবর্তনেরই প্রথম ইঙ্গিত।   

Read more!
Advertisement
Advertisement