
ফেব্রুয়ারির প্রথম রবিবারেও হালকাই রয়েছে শীতের আমেজ। বিশেষ করে সকালের দিকে শিরশিরে ঠান্ডা হাওয়ার কারণে হালকা শীত বর্তমান। তবে বেলা বাড়লেই গরম অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে সাফ জানানো হয়েছে, রাজ্য থেকে কনকনে শীত এই মরশুমের জন্য উধাও হয়েছে।
উত্তরবঙ্গে আবহাওয়ার আপডেট
শনিবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গে আগামী ২ দিন কিছু স্থানে কুয়াশা থাকবে। এমনকি তারপরেও আগামী আরও তিন দিন বেশ কয়েকটি স্থানে কুয়াশা দাপট দেখাতে পারে।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার আপডেট
আগামী ২ দিন পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কুয়াশার দাপট দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর পরিস্থিতি স্বাভাবিক হবে।
আসছে দফায় দফায় পশ্চিমী ঝঞ্ঝা
আবহাওয়া তথ্য বলছে, ২ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম ভারতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রাভাবিত করতে পারে। একইসঙ্গে এরপর ৫ ফেব্রুয়ারিতেও উত্তর-পশ্চিম ভারতেই ফের নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা দাপট দেখাতে পারে।
আবহাওয়ার তথ্য অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙ জেলা ছাড়া পশ্চিমবঙ্গের কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে পশ্চিমীঝঞ্ঝার কারণে আকাশ মাঝেমধ্যে মেঘলা হতে পারে। রবিবার সকালে উত্তরবঙ্গের দু'একটি জায়গায় ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা আছে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার কোনও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ শীতের আমেজ যেমন আছে, তেমনই থাকবে।