Advertisement

ফের দুর্যোগ, কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস; দক্ষিণবঙ্গে কতদিন চলবে ভারী বর্ষণ?

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি উচ্চস্তরের ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Aug 2026,
  • अपडेटेड 9:04 PM IST
  • দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে
  • কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান-সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে

ফের টানা বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। সৌজন্যে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নিম্নচাপের এলাকা তৈরির সম্ভাবনা রয়েছে। এর জেরে আগামী দু’দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। মৎস্যজীবীদেরও ৮ অগাস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি উচ্চস্তরের ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এছাড়া মৌসুমি অক্ষরেখাও গঙ্গানগর, দিল্লি, রাঁচি হয়ে দিঘা এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই যৌথ ব্যবস্থার যৌথ প্রভাবে উপকূলবর্তী এলাকায় নিম্নচাপ তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

শনিবার : নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি দেখা যেতে পারে শনিবার। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও দফায় দফায় বৃষ্টি চলবে এবং বজ্রবিদ্যুতের আশঙ্কা থাকবে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।

রবিবার :দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে আলিপুর হাওয়া অফিস।

সোমবার : দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা নেই। তবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

মঙ্গলবার : দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান-সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলায় সাধারণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সতর্কতা নেই।

Advertisement

বুধবার : উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে মাঝারি বৃষ্টি চলতে পারে। উত্তরবঙ্গে বিশেষ কোনও সতর্কতা নেই।

সপ্তাহের শেষ দিনে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

কোন জেলাগুলিতে বেশি নজর?

আগামী সাত দিনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সব থেকে বেশি বৃষ্টি হবে। অর্থাৎ নিম্নচাপের প্রভাবে মূলত উপকূলবর্তী জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেই বৃষ্টির দাপট বেশি থাকতে পারে।

Read more!
Advertisement
Advertisement