Advertisement

Kunal Ghosh: কুণালের বেলেঘাটার বাড়ি-অফিসে ভাঙচুর-তাণ্ডব, BJP নয়, কার দিকে আঙুল তুললেন বিধায়ক?

বুধবার রাতে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়ি এবং অফিসে দুষ্কৃতীদের তাণ্ডব চালানোর অভিযোগ। তবে BJP নয়, কার দিকে নিশানা করলেন তৃণমূল (মমতাপন্থী) বিধায়ক?

কুণাল ঘোষ কুণাল ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Aug 2026,
  • अपडेटेड 8:09 AM IST
  • বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়ি এবং অফিসে দুষ্কৃতীদের তাণ্ডব
  • BJP নয়, কার দিকে নিশানা করলেন বিধায়ক?
  • সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট কুণালের

বুধবার রাতে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়ি এবং অফিসে দুষ্কৃতীদের তাণ্ডব চালানোর অভিযোগ ঘিরে তোলপাড়। সূত্রের খবর, দুষ্কৃতীরা প্রথমে বিধায়কের বাড়িতে এবং পরে তাঁর কার্যালয় ঘিরে তাণ্ডব চালায়। কার্যালয়ের বাইরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলারও অভিযোগ উঠেছে। বিধায়ক নিজেও এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সরব হয়েছেন। তাঁর অভিযোগ, এটা পরিকল্পিত হামলা। 

হামলার খবর পেয়ে বুধবার রাতেই বেলেঘাটায় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে এবং কারা এই হামলা চালিয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। কুণাল ঘোষ অবশ্য এটিকে রাজনৈতিক শত্রুতার জেরে হামলা বলেই মনে করছেন। ঘটনার সময়কার পরিস্থিতি খতিয়ে দেখতে আশপাশের CCTV ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। 

এই তাণ্ডবের সময়ে অবশ্য কুণাল ঘোষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। পরে বাড়ি ফিরে জানতে পারেন সবটা। তাঁর বক্তব্য, যারা ভাঙচুর চালিয়েছে তারা কেউ এলাকার বাসিন্দা নয়। পরিকল্পিত ভাবেই তাদের পাঠানো হয়েছিল এবং এক্ষেত্রে কুণাল সরাসরি আঙুল তুলেছেন ঋতব্রতপন্থী তৃণমূল এবং NCPI-এর দিকে। তাঁর অভিযোগ, 'উত্তরের গ্রুপে এই ছবি প্রচারের দায়িত্ব নিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চামচে বাপি। বাকিটা বুঝে নিন। উত্তর কলকাতায় কে কে এই প্যাটার্নে লোক পাঠিয়ে বাঁদরামি করায়, জানি। জলাভূমি বোজানোর মাফিয়ারা কার কার সঙ্গে হাত মিলিয়েছে, তাও জানি।'

 

Read more!
Advertisement
Advertisement