Advertisement

অনুপ্রবেশ রুখতে বড় সিদ্ধান্ত, ৪৫ দিনের মধ্যেই BSF-কে জমি দেবে সরকার

সোমবার প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে ক্যাবিনেট মিটিং করার পর একাধিক বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। এদিনের বৈঠকে যে'কটি সিদ্ধান্ত নেওয়া হল, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল BSF-কে জমি হস্তান্তর প্রক্রিয়া।

ক্যাবিনেটের প্রথম বৈঠকেই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরক্যাবিনেটের প্রথম বৈঠকেই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 May 2026,
  • अपडेटेड 1:33 PM IST
  • ক্যাবিনেট মিটিং করার পর একাধিক বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।
  • অত্যন্ত গুরুত্বপূর্ণ হল BSF-কে জমি হস্তান্তর প্রক্রিয়া।
  • BSF-কে জমি দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে ক্যাবিনেট মিটিং করার পর একাধিক বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। এদিনের বৈঠকে যে'কটি সিদ্ধান্ত নেওয়া হল, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল BSF-কে জমি হস্তান্তর প্রক্রিয়া।

বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানালেন, সীমান্ত সুরক্ষিত করতে BSF-কে জমি দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে এই জমি BSF-এর হাতে তুলে দেওয়া হবে।  সাংবাদিকদের উদ্দেশে শুভেন্দু বলেন, "বাংলার সীমান্ত সুরক্ষার সঙ্গে দেশের সুরক্ষা জড়িত রয়েছে। এই কাজ করা হচ্ছে দেশের হিতের জন্য। সেই কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।" 

তিনি বলেন, " ভূমি দফতর ইতিমধ্যেই কাজ এগিয়ে রেখেছে। কিন্তু আগের সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য BSF-কে জমি দেয়নি। এমনকি হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে। আমি হিসেব করে বুঝতে পারলাম, প্রায় ৯০ শতাংশ জমি রাজ্যের ভূমি দফতর এমনিই BSF-কে দিতে পারে।" 

শুভেন্দুর কথায়, "দেশ ও রাজ্যের নিরাপত্তার স্বার্থে এবং সীমান্ত এলাকায় জনবিন্যাসের পরিবর্তনের বিষয় মাথায় রেখে স্বরাষ্ট্র দফতর ও বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।" 

উল্লেখ্য, নির্বাচনী প্রচারকালীন সময় থেকেই সীমান্তে অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন বিজেপি নেতারা। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকার BSF-কে কাঁটাতার দেওয়ার জন্য জমি দিচ্ছে না, যে কারণে অনুপ্রবেশ ঘটছে। বিজেপির 'সংকল্প পত্র'-এও অনুপ্রবেশ রোখার বিষয়টি বলা হয়েছিল। আর তাই সরকার গড়ে প্রথম ক্যাবেনেটেই  স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুঝিয়ে দিলেন, রাজ্যে এখন ডবল ইঞ্জিন সরকার। কেন্দ্রের সঙ্গে বিরোধ নয়, বরং তাল মিলিয়েই চলবে কাজ।

 

Read more!
Advertisement
Advertisement