Advertisement

Last Metro Timings Extended: আজ থেকে ব্লু ও গ্রিন লাইনে লাস্ট মেট্রো আরও দেরিতে, জেনে নিন নতুন টাইমিং

কলকাতায় এখন থেকে রাতে মেট্রো মিলবে আরও দেরিতে। ব্লু এবং গ্রিন লাইনে ঠিক কখন মিলবে শেষ মেট্রো? জেনে নিন লেটেস্ট টাইমিং।

শেষ মেট্রোশেষ মেট্রো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jul 2026,
  • अपडेटेड 7:29 AM IST
  • কলকাতায় এখন থেকে রাতে মেট্রো মিলবে আরও দেরিতে
  • ব্লু এবং গ্রিন লাইনে ঠিক কখন মিলবে শেষ মেট্রো?
  • জেনে নিন লেটেস্ট টাইমিং

কলকাতায় ফার্স্ট এবং লাস্ট মেট্রোর সময় নিয়ে বহুদিন ধরেই একটা চাপা ক্ষোভ ছিল। যাত্রীদের দাবি ছিল, সকালে এত পরে এবং রাতে এত আগে মেট্রো বন্ধ হওয়ার জন্য বেশ সমস্যায় পড়তে হয়। তাই সকালে এবং রাতে মেট্রো চলাচলের সময় বাড়ানোর দাবি ছিল অনেক দিনই। আর সেই দাবি অবশেষ পূর্ণ হল। সোমবার থেকে সকালে এবং রাতে বাড়ল মেট্রো পরিষেবা। ব্লু এবং গ্রিন, দুই লাইনেই ফার্স্ট মেট্রো এবং লাস্ট মেট্রোর সময় বদলে দেওয়া হয়েছে। 

আসলে এতদিন সকাল ৬.৫০ মিনিট থেকে ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) মেট্রো ছাড়ত। আর রাতে দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ত ৯টা ৪৪ মিনিটে। আর সেই সময়টা এবার বাড়িয়ে করা হয়েছে রাত সাড়ে ১০টা।

ব্লু লাইনে কখন শেষ মেট্রো? 

  • দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রাত ১০টা ৩ মিনিটে ছাড়বে শেষ মেট্রো।
  • ওদিকে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার যেতে হলে রাত ১০টা ১৮ মিনিট শেষ মেট্রো পাওয়া যাবে।
  • দমদম থেকে শহিদ ক্ষুদিরাম উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ১৫ মিনিটে।
  • দমদম থেকে মহানায়ক উত্তম কুমার যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ৩০ মিনিটে।

উল্টো দিক থেকে কখন লাস্ট মেট্রো?

  •  শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ১৫ মিনিটে।
  • শহিদ ক্ষুদিরাম থেকে দমদম লাস্ট মেট্রো চলবে রাত ১০টা ৩০ মিনিটে।
  • মহানায়ক উত্তম কুমার থেকে দমদমে শেষ মেট্রো রাত ১০টা ৪৩ মিনিটে। 

গ্রিন লাইনে শেষ মেট্রো কখন?

  • হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫-এ লাস্ট মেট্রো রাত ১০টা ৩০ মিনিটে।
  • ওদিকে সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দানের শেষ মেট্রো চলবে রাত ১০টা ৩০ মিনিট।

প্রথম মেট্রো কখন মিলবে?
সব প্রান্তিক স্টেশন থেকেই এখন সকাল ৬টা থেকে ছাড়বে প্রথম মেট্রো। তারপর নিয়মিত ইন্টারভালে মিলবে পরিষেবা। 

রবিবার কী হবে? 
ওই দিন পরিষেবা শুরু হবে সকাল ৯টা দিয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামে প্রথম মেট্রো মিলবে সকাল ৯টায়। উল্টো দিক শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের মেট্রো পাওয়া যাবে সকাল ৯টায়। 

রাতে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা মিলবে রাত ১০টা ৩ মিনিটে। আর শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। 
 

 

Read more!
Advertisement
Advertisement