Advertisement

Madan Mitra: 'মৃত্যুকে কাছ থেকে দেখলাম', ডিম ছোড়া হল মদন মিত্রের গাড়িতে, খুনের চেষ্টা দাবি TMC নেতার

আনোয়ার খান নামে এক ব্যক্তির নেতৃত্বেই এই হামলা চলেছে বলে অভিযোগ মদন মিত্রের। তবে তিনি দাবি করেন, ডিম ছোড়া হয়নি। পাথর, লোহার রড দিয়ে হামলা চালানো হয়েছে।

 ডিম ছোড়া হল মদন মিত্রের গাড়িতে, খুনের চেষ্টা দাবি TMC নেতার ডিম ছোড়া হল মদন মিত্রের গাড়িতে, খুনের চেষ্টা দাবি TMC নেতার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jun 2026,
  • अपडेटेड 9:42 AM IST
  • এবার হামলার মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রও।
  • সোশ্যাল মিডিয়ায় লাইভ করে ঘটনার সম্পর্কে বিস্তারিত জানান মদন মিত্র।
  • কোনওক্রমে স্থানীয় মহিলাদের সহযোগিতায় মদন মিত্র রক্ষা পান বলে দাবি।

এবার হামলার মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রও। তাঁর নিজের নির্বাচনী এলাকাতেই তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোঁড়া হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, অফিসিয়াল কাজের জন্য মদন মিত্র দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিলেন, সেই সময়ই একদল লোক আচমকা চড়াও হয়ে তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করে।

শনিবার এই হামলার পরে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে ঘটনার সম্পর্কে বিস্তারিত জানান মদন মিত্র। তবে তিনি দাবি করেন, ডিম ছোড়া হয়নি। পাথর, লোহার রড দিয়ে হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, আনোয়ার খান নামে এক ব্যক্তির নেতৃত্বেই এই হামলা চলেছে। মদনের অভিযোগ,  'কামারহাটির সবথেকে বড় খুনি আনোয়ার আগে আমাদের সঙ্গেও মিশতো। কিন্তু ও যখন যেমন তখন তেমনই হয়ে যেত।'

ঘটনা কী ঘটেছে?

মদন মিত্রের দাবি, "শনিবার রাত ৯টায় কামারহাটির কয়েকজন কর্মী আমাকে জানায়, ২৩০ বাসের মালিকেরা আমার সঙ্গে কথা বলতে চাইছে। এছাড়াও, ২ জন উকিল কেসের বিষয়ে কথা বলতে এসেছে। আমি তাঁদের জানাই, আমি দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরের পাশে ব্লক অফিসে যাবো। ঠিক সেই সময় আমাকে আরও ২ জন এসে বলে প্রায় ১৫০ ছেলে ওই এলাকা ঘিরে ফেলেছে।"

নাম করে করে তৃণমূল নেতা ওই এলাকার বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধেও  অভিযোগ করেন। মদন মিত্র বলেন রাইফেল, গুপ্তি, ছুরি নিয়ে তাঁর উপর হামলা করা হয়। কোনওক্রমে স্থানীয় মহিলাদের সহযোগিতায় মদন মিত্র রক্ষা পান বলে দাবি করেন। তবে নিজে রক্ষা পেলেও গাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ করেন মদন মিত্র। তবে ডিম নয়, তার গাড়ি লক্ষ্য করে পাথর, লোহার রড ছোড়া হয় বলেও অভিযোগ। 

তৃণমূল নেতার দাবি,"আমাকে খুন করার জন্য গুন্ডাবাহিনী পাঠানো হয়েছিল। পরে গাড়িতে ডিম ছুঁড়ে ঘটনা চাপা দেওয়া হয়।" মদনের দাবি, তাঁর কর্মীদের বাড়িতেও রাতেই হামলা করা হয়। হামলার সময় পুলিশি সাহায্য চেয়েও পাননি বলেও অভিযোগ করেন TMC MLA। ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement