Advertisement

Mamata News Today: 'আমিই রাজ্য সভাপতির দায়িত্ব নিচ্ছি', বললেন মমতা

শনিবার ফেসবুক লাইভে আসেন মমতা। সেখানে তৃণমূলে ভাঙন, পার্টি অফিস দখল ও চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ নিয়ে ক্ষোভ উগরে দেন। 

তৃণমূলে ভাঙন, পার্টি অফিস দখল ও চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ নিয়ে ক্ষোভ উগরে দেন। তৃণমূলে ভাঙন, পার্টি অফিস দখল ও চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ নিয়ে ক্ষোভ উগরে দেন। 
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Jul 2026,
  • अपडेटेड 5:04 PM IST
  • শনিবার ফেসবুক লাইভে আসেন মমতা।
  • সেখানে তৃণমূলে ভাঙন, পার্টি অফিস দখল ও চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ নিয়ে ক্ষোভ উগরে দেন। 

শনিবার ফেসবুক লাইভে আসেন মমতা। সেখানে তৃণমূলে ভাঙন, পার্টি অফিস দখল ও চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ নিয়ে ক্ষোভ উগরে দেন। একইসঙ্গে চন্দ্রিমার ইস্তফার পর দলের রাজ্য সভাপতির দায়িত্ব নিচ্ছেন বলেও জানান। 

এক নজরে মমতার বক্তব্য:

  • যারা তৃণমূল কংগ্রেসের, আমার সই করা সিম্বলে জিতে, তারা বলছে ২০২৩-এর পর নাকি এই পার্টির কোনও অস্তিত্ব নেই। আমাদের ২০২৭-এ আবার ইলেকশন করার কথা। যদি তাই হয়, তাহলে ২০২৬-এ আপনারা ভোটে দাঁড়ালেন কীভাবে? আমার সিম্বলে, আমার সইয়ের পরেই তো ভোটে দাঁড়িয়েছেন, তারপরই প্রার্থী হয়েছেন। তবেই তো ছাড়পত্র দিয়েছে নির্বাচন কমিশন। 
     
  • বেইমানি করারও তো একটি সীমা থাকা উচিত। যে পার্টি জন্মদাত্রী মা, তার সঙ্গেই বেইমানি। আপনারা তো এখন সরাসরি বিজেপি করছেন। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা, বিজেপির কথায় চলছেন, যদি সাহস থাকে, বুকের পাটা থাকেন, যান বিজেপিতে গিয়ে যোগ দিন। আপনারা কী ভাবেন? আমি মরে গিয়েছি? 
     
  • আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না। কিন্তু ধরে নিলাম, ভ্যানিশ কুমার বাবু যদি সিম্বলটা দিয়েও দেয়, তাহলে কী যায় আসে? আমি কিন্তু এই সিম্বল নিয়ে যখন গলায় ঝুলিয়ে মানুষের কাছে বের হব, তখন কি আপনারা আমার কন্ঠরোধ করতে পারবেন?
     
  • কাউকে ন্যাড়া করে, কারও পায়ে শিকল ধরিয়ে... বলতেও লজ্জা লাগে। বাচ্চারা মিড-ডে মিলে ডিম পায় না। এদিকে আপনারা ডিম ছুঁড়ছেন। আমরা ১৫ বছর ক্ষমতায় ছিলাম। কিন্তু এমন কাজ পুলিশকে দিয়ে কখনও করাইনি। 
     
  • আপনারা আইসি, ওসিকে দিয়ে ব্লক প্রেসিডেন্টের কাজ করাচ্ছেন। কেন পুলিশ গিয়ে বলবে, গাড়ি নিয়ে এসেছি চলুন। হয় যার নাম বলছি তার কাছে চলুন, নয় তো লকআপে যান।
     
  • যারা গিয়েছে আমি তাদের দোষ দিই না। তাদের পরিবার আছে, সম্পদ আছে, লাগেজ আছে। কিন্তু মনে রাখবেন, পরিবার আমারও আছে। তৃণমূল কংগ্রেসের মা-মাটি-মানুষের পরিবারই আমার পরিবার।
     
  • গতকাল কাল যাঁরা তৃণমূল ভবন দখল নিলেন। কেউ বলছে ভাড়া পাচ্ছিলেন না। জানিয়ে রাখি, ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত ভাড়া নেওয়া ছিল। কেউ বলছে না আমি সই করেছি। এটা প্রতিষ্ঠানের সম্পত্তি। এটি কোনও ব্যক্তির সম্পত্তি নয়। এটা মা-মাটি মানুষের সম্পত্তি। এটা কেউ জোর করে দখল নিতে পারেন না। আর যারা বলছেন ভাড়ার টাকা পাননি, তাঁর এই চেকগুলি দেখুন। ডকুমেন্টস রয়েছে আমাদের কাছে। প্রতি মাসে এক লাখ টাকা ভাড়া দিই আমরা। আজ সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে বাড়ি দখল করে নিচ্ছেন। বাড়ি দখল করা যায়, কিন্তু এভাবে মানুষের হৃদয় দখল নেওয়া যায় না। 
     
  • আজ যিনি (চন্দ্রিমা ভট্টাচার্য) পদত্যাগ করলেন, তিনি হঠাৎ সিদ্ধান্ত নেননি। অনেকদিন ধরেই যাব যাব করছিল। কারণ, ওঁর ছেলে এর আগেই ওই দলে গিয়ে হাত মিলিয়েছে। তা যাক। একজন দু’জনের উপর পার্টি নির্ভর করে না। দল মানুষ, কর্মীদের উপর নির্ভর করে। 
     
  • এমন ঘটনাও ঘটেছে, বিজেপি অ্যারেস্ট করবে, সেই ভয়ে আমার এখানে, আশ্রয়ে থেকে দিনের পর দিন থেকেছে। তাকে আমি খাইয়ে দাইয়ে রেখেছি। 
     
  • সুব্রত বক্সী অসুস্থ রয়েছেন, তাই আমি এখন স্টেট প্রেসিডেন্টের(রাজ্য সভাপতি) দায়িত্ব নিচ্ছি। 

Read more!
Advertisement
Advertisement