Advertisement

হালিশহরের পুনরাবৃত্তি, এবার খাস কলকাতায় 'চোর চোর' শুনলেন মমতা

শ্যামবাজারের বিক্ষোভের পিছনে বিজেপি-সমর্থিত ব্যক্তিদের হাত রয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। তাদের দাবি, পরিকল্পিতভাবেই কর্মসূচি বানচাল করার চেষ্টা করা হয়েছে।

বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2026,
  • अपडेटेड 9:05 PM IST
  • শ্যামবাজারের বিক্ষোভের পিছনে বিজেপি-সমর্থিত ব্যক্তিদের হাত রয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল
  • তাদের দাবি, পরিকল্পিতভাবেই কর্মসূচি বানচাল করার চেষ্টা করা হয়েছে

হালিশহরের এবার খাস কলকাতায়। ফের বিক্ষোভের মুখে পড়ে  'চোর, চোর' স্লোগান শুনতে হল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপি সাংসদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এদিন শ্যামবাজারে গিয়েছিলেন মমতা। সেখানে একটা কর্মসূচি ছিল। তখনই তাঁকে উদ্দেশ্য করে 'চোর চোর' স্লোগান দেওয়া হয়। আর তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

সম্প্রতি নেতাজিকে 'যুদ্ধাপরাধী' বলার অভিযোগ ওঠে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে। নেতাজির নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তারই প্রতিবাদে শ্যামবাজারে নেতাজির প্রতিকৃতিকে মালা পরাতে গিয়েছিলেল তিন বারের মুখ্যমন্ত্রী।  

যদিও অনন্ত মহারাজের মন্তব্য নিয়ে একটি শব্দও খরচ করেননি পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা। তাঁদের বক্তব্য, অনন্ত মহারাজের মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত এবং দলের অবস্থান বা মতাদর্শের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। আর সেই ইস্যুকেই হাতিয়ার করে এদিন কর্মসূচি রেখেছিলেন মমতা। শ্যামবাজারে তাঁর কর্মসূচিস্থলের কাছে একদল মানুষ জড়ো হয়ে 'চোর, চোর' স্লোগান দিতে শুরু করেন। কিছুক্ষণের জন্য কর্মসূচি ব্যাহত হয়।

শ্যামবাজারের বিক্ষোভের পিছনে বিজেপি-সমর্থিত ব্যক্তিদের হাত রয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। তাদের দাবি, পরিকল্পিতভাবেই কর্মসূচি বানচাল করার চেষ্টা করা হয়েছে।  মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছে। যদিও বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। 

প্রসঙ্গত, হালিশহরের ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলে আগেই দাবি করেছিল গেরুয়া শিবির। বিজেপি নেতাদের বক্তব্য, ওই বিক্ষোভ আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ‘এত চুরি করেছেন’ যে তাঁকে মানুষের মুখে ‘চোর’ শুনতেই হবে।
 

Read more!
Advertisement
Advertisement