Advertisement

Mamata Banerjee : ভাতা বাড়ল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের, কত টাকা পাবেন?

ভোটের আগে অন্তর্বতীকালীন বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক স্কিমে ভাতা বাড়ালেন তিনি। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক বাড়ল।

ভাতা বাড়ল আশা কর্মীদের ভাতা বাড়ল আশা কর্মীদের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Feb 2026,
  • अपडेटेड 4:55 PM IST
  • ভোটের আগে অন্তর্বতীকালীন বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক স্কিমে ভাতা বাড়ালেন তিনি

ভোটের আগে অন্তর্বতীকালীন বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক স্কিমে ভাতা বাড়ালেন তিনি। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক বাড়ল। এবার থেকে প্রতিমাসে হাজার টাকা বেশি পাবেন তাঁরা। 

আজ বৃহস্পতিবার অন্তর্বতীকালীন বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আশা কর্মীদের হাজার টাকা করে বৃদ্ধি করা হবে। এই কর্মীরা কর্মরত অবস্থায় মারা গেলে তাঁদের পরিবারের সদস্যরা এককালীন ৫ লাখ টাকা অর্থ সাহায্য পাবেন সরকারের তরফ থেকে। এই প্রকল্পে সরকার বরাদ্দ করেছে মোট ২৮০ কোটি টাকা। 

এছাড়াও এবার থেকে মাতৃত্বকালীন ছুটি পাবেন আশা কর্মীরা। মোট ১৮০ দিন ছুটি মিলবে। প্যারা টিচার, শিক্ষাবন্ধু ও সহায়ক-সহায়িকার জন্যও মাসে ১০০০ হাজার টাকা ভাতা বাড়িয়েছে সরকার। সেজন্য ১১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 

তবে এবারের বাজেটে সব থেকে বড় চমক লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী প্রকল্প। এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় পশ্চিমবঙ্গের মহিলারা মাসে হাজার টাকা পেতেন। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পেতেন ১২০০ টাকা। তা বাড়িয়ে যথাক্রমে ১৫০০ ও ১৭০০ টাকা হচ্ছে। 

আবার যুবসাথীর মতো প্রকল্পের ঘোষণাও করেছে রাজ্য সরকার। এই প্রকল্প অনুযায়ী এবার থেকে বেকার যুবকরা মাসে দেড় হাজার টাকা পাবে। মাধ্যমিক পাশ হলেই এই টাকা মিলবে। এবং টানা ৫ বছর পর্যন্ত টাকা পাবে।  

Read more!
Advertisement
Advertisement