Advertisement

HC On Mamata: ধর্মের জায়গায় মমতার সভা! রাজ্যের আপত্তি, কী বলল হাইকোর্ট?

মাহেশের জগন্নাথদেব স্নানপিঁড়ি মাঠে সভা করতে চেয়েছিল মমতাপন্থী তৃণমূল। কিন্তু রাজ্য সরকারের যুক্তি, ওই মাঠটি ধর্মীয়কাজে ব্যবহার হয়। তবে বৃহস্পতিবার সকালে শর্তসাপেক্ষে মমতাপন্থী তৃণমূলকে সভা করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

মাহেশে মমতার সভা স্থগিত।মাহেশে মমতার সভা স্থগিত।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Sep 2026,
  • अपडेटेड 6:36 PM IST
  • মাহেশের জগন্নাথদেব স্নানপিঁড়ি মাঠে সভা করতে চেয়েছিল মমতাপন্থী তৃণমূল।
  • রাজ্য সরকারের যুক্তি, ওই মাঠটি ধর্মীয়কাজে ব্যবহার হয়।

শুক্রবার মমতাপন্থী তৃণমূলের সভা হচ্ছে না হুগলির মাহেশে। ওই সভায় থাকার কথা ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কর্মসূচি পিছিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 

মাহেশের জগন্নাথদেব স্নানপিঁড়ি মাঠে সভা করতে চেয়েছিল মমতাপন্থী তৃণমূল। কিন্তু রাজ্য সরকারের যুক্তি, ওই মাঠটি ধর্মীয়কাজে ব্যবহার হয়। তবে বৃহস্পতিবার সকালে শর্তসাপেক্ষে মমতাপন্থী তৃণমূলকে সভা করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ওই রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের শরণাপন্ন হয় রাজ্য সরকার।

এরপর প্রধান বিচারপতি ঘুগে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য। ওই আর্জির প্রেক্ষিতে মমতাপন্থী তৃণমূলের সভার জন্য যে মাঠটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তা নিয়ে ব্যাখ্যা চায় তারা। রাজ্য আর্জি জানায়, একক বেঞ্চের নির্দেশের একটি অংশ পরিবর্তন করা হোক। বৃহস্পতিবার বিকেলেই মামলাটি ওঠে ডিভিশন বেঞ্চে।

ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার জানায়, ওই মাঠটি ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। রাজনৈতিক কর্মসূচির জন্য কাউকে জোর করতে পারে না পুলিশ। ঘটনা হল, মাহেশের ওই মাঠটির মালিকপক্ষও সভার অনুমতি দিতে নারাজ। তারা আদালতে জানিয়েছে,'ওই মাঠ ধর্মীয় এবং সাংস্কৃতিক কাজে ব্যবহার করা হয়। মাহেশের রথের মেলার সময়ে মাঠটি কাজে লাগে। রাজনৈতিক কর্মসূচিতে তারা মাঠ দিতে রাজি নয়'।

প্রধান বিচারপতি ঘুগের পর্যবেক্ষণ,'রাজনৈতিক কর্মসূচি করার আগে সাধারণ মানুষের কথা ভাবা দরকার। এমন জায়গায় কর্মসূচি করা উচিত, যেখানে সাধারণ মানুষ কোনও সমস্যা না হয়'। সেই সঙ্গে মমতাপন্থী তৃণমূলকে তাঁর নির্দেশ, 'বিকল্প জায়গা ঠিক করে আসুন'।
 

Read more!
Advertisement
Advertisement