Advertisement

Mamata On Kunal: 'গণতন্ত্রের পক্ষে অশনিসংকেত', কুণালের উপর হামলায় মমতা

'পাথর, রড দিয়ে সামনের কাচটা চুরমার করে দিয়েছে। আমার গোটা শরীর কাচে ভর্তি'। শ্রীরামপুরে মমতার সভায় যাওয়ার পথে হামলার মুখে কুণাল ঘোষ।

কুণালের গাড়িতে হামলা নিয়ে প্রতিক্রিয়া মমতারকুণালের গাড়িতে হামলা নিয়ে প্রতিক্রিয়া মমতার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Sep 2026,
  • अपडेटेड 3:43 PM IST
  • 'পাথর, রড দিয়ে সামনের কাচটা চুরমার করে দিয়েছে'।
  • অভিযোগ করলেন কুণাল ঘোষ।

শ্রীরামপুরে দলের সভায় যোগ দিতে যাওয়ার পথে হামলার মুখে কুণাল ঘোষ। ওই ঘটনায় প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান,'১৫ দিন আগে আজকের সভার অনুমতি দিয়েছে আদালত। গোটা রাস্তা গুণ্ডাদের দিয়ে ঘিরে রেখেছে বিজেপি। কোথাও পুলিশের দেখা নেই। পুলিশের সমর্থনেই হচ্ছে। কুণাল ঘোষের গাড়িতে ভাঙচুর করেছে। ঘিরে রেখেছে। হামলা করেছে। কাউকে যেতে দেওয়া হচ্ছে না'।  

শনিবার শ্রীরামপুরে মমতার সভা। ওই সভাতেই যাচ্ছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। অভিযোগ, উত্তরপাড়ায় তাঁর গাড়ি আটকে ভাঙচুর করে একদল। ছোড়া হয় পাথর, ডিম ছোড়া হয়েছে। ভেঙে গিয়েছে গাড়ির কাচ। বাড়ি থেকে সভাস্থলের উদ্দেশে বেরোনোর আগে সাংবাদিকদের মমতা বলেন,'কুণাল ঘোষ জখম হয়েছেন। পুলিশ-প্রশাসন কোথায়? এটা আফ্রিকার দেশেও হয় না। কোনও স্বাধীনতা নেই। ভোটাধিকার নেই। আদালতের রায়ও মানছে না ওরা। আদালতের রায়কে সম্মান করুন'। 
   
তাঁকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন মমতা। বলেন,'আমাকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। নজরবন্দি করে রেখেছে। আফ্রিকার দেশগুলিতেও এমনটা হয় না। গণতন্ত্রের পক্ষে এটা শুভ লক্ষণ? না অশনিসংকেত? সাধারণ মানুষের ভোটে জিতলে এমনটা করত না। কেন বিরোধী দলের লোকেদের মিটিং-মিছিল করতে দিচ্ছ না? এমনিতেই পুলিশ অনুমতি দিচ্ছে না। আদালতের অনুমতি নিয়ে সভা করতে হচ্ছে। পুলিশের উর্দি ছেড়ে বিজেপির ঝাণ্ডা ধরা উচিত'।  

বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের অভিযোগ,'জিটি রোড ঘিরে রেখেছিল ভিড়। গাড়ি দাঁড় করাতে হল। পাথর, রড দিয়ে সামনের কাচটা চুরমার করে দিয়েছে। আমার গোটা শরীর কাচে ভর্তি। আমি এই গাড়ি নিয়ে ভবানীভবনে ঢুকব। গুণ্ডারাজকে মদত দিচ্ছে পুলিশ'। 

Read more!
Advertisement
Advertisement