Advertisement

Mamata Delhi Police: কালীঘাটে মমতার বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিশ

মমতার কালীঘাটের বাড়িতে দিল্লি পুলিশের আধিকারিক। হাতে ১৩ বছরের পুরনো মামলার নোটিস। কালীপুজোর পরের দিন সোমবার দুপুরের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি।

কালীপুজোর পরের দিন সোমবার দুপুরের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। কালীপুজোর পরের দিন সোমবার দুপুরের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Nov 2026,
  • अपडेटेड 8:41 PM IST
  • মমতার কালীঘাটের বাড়িতে দিল্লি পুলিশের আধিকারিক।
  • কালীপুজোর পরের দিন সোমবার দুপুরের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি।

মমতার কালীঘাটের বাড়িতে দিল্লি পুলিশের আধিকারিক। হাতে ১৩ বছরের পুরনো মামলার নোটিস। কালীপুজোর পরের দিন সোমবার দুপুরের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ২০১৩ সালের একটি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী হিসেবে হাজির হওয়ার জন্য তলব করেছে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানা। তবে তাঁকে অভিযুক্ত করা হয়েছে, এমন কোনও তথ্য নোটিসের বিবরণে নেই। পুলিশ তাঁর সুবিধামতো সময়ে সাক্ষ্য নেওয়ার কথা জানিয়েছে।

সূত্রের খবর, সোমবার বিকেলে কালীঘাট থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে মমতার বাড়িতে পৌঁছন দিল্লি পুলিশের প্রতিনিধিরা। সেখানেই তাঁকে নোটিস দেওয়া হয়। মামলাটি দায়ের হয়েছিল ২০১৩ সালে। সরকারি কাজে বাধা দেওয়া এবং আধিকারিকদের উপর হামলার মতো অভিযোগের উল্লেখ রয়েছে ওই মামলায়। কোন ঘটনার প্রেক্ষিতে এই মামলা, তাতে মমতার ভূমিকা কী ছিল, কিংবা তাঁকে ঠিক কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, তার বিস্তারিত জানা যায়নি। দিল্লি পুলিশের তরফেও কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এত পুরনো মামলায় এত দিন পরে কেন তলব করা হল, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে তার জবাব দিল্লি পুলিশকেই দিতে হবে। আদালতেও তদন্তকারী সংস্থাকে বিষয়টি ব্যাখ্যা করতে হতে পারে বলে মন্তব্য করেন তিনি। মামলাটি দিল্লির হওয়ায় এর বেশি কিছু বলতে চাননি দেবজিৎ।

গত কয়েক মাসে কালীঘাটের বাড়িতে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের যাতায়াত বেড়েছে। বিভিন্ন মামলায় তদন্তের সূত্রে এই তৎপরতা। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সংস্থার বারবার পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন। ফলে নতুন এই নোটিস কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে।   

Read more!
Advertisement
Advertisement