Advertisement

'কেন্দ্রে বিজেপি সরকার আর থাকবে না', রাজ্য হারিয়ে দিল্লিকে নিশানা মমতার?

১৫ বছর পর রাজ্যে হয়েছে ক্ষমতার পালাবদল। বহু মানুষকে রীতিমতো চমকে দিয়ে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আর রাজ্যের শাসকদলের পদ খুইয়ে টানা পদ্ম শিবিরের উপর আক্রমণ চালাচ্ছে তৃণমূল কংগ্রেস।

রাজ্য খুইয়ে দিল্লিকে নিশানা মমতার?রাজ্য খুইয়ে দিল্লিকে নিশানা মমতার?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2026,
  • अपडेटेड 7:41 AM IST
  • ফের একবার বিজেপিকে নিশানা করে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো।
  • মমতা বলেন, আগামী দিনে দিল্লিতেও (কেন্দ্রে) বিজেপি ক্ষমতাচ্যুত হবে।
  • একইসঙ্গে রাজ্য বিজেপিকেও নিশানা করতে ভোলেননি মমতা।

১৫ বছর পর রাজ্যে হয়েছে ক্ষমতার পালাবদল। বহু মানুষকে রীতিমতো চমকে দিয়ে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আর রাজ্যের শাসকদলের পদ খুইয়ে টানা পদ্ম শিবিরের উপর আক্রমণ চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ফের একবার বিজেপিকে নিশানা করে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নিজের বাসভবনে TMC বিধায়কদের নিয়ে করা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই সরকার আমাদের সাংবিধানিক আদর্শ ও মূল্যবোধ নিয়ে ছিনিমিনি খেলছে। কিন্তু মনে রাখবেন, আগামী দিনে দিল্লিতেও (কেন্দ্রে) বিজেপি ক্ষমতাচ্যুত হবে।"

একইসঙ্গে রাজ্য বিজেপিকেও নিশানা করতে ভোলেননি মমতা। নতুন বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে TMC নেত্রীর অভিযোগ, রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায় এবং রাস্তার হকারদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "এই সরকার আমাদের সাংবিধানিক আদর্শ ও মূল্যবোধ নিয়ে ছিনিমিনি খেলছে।" তিনি দাবি করেন যে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার বেশিদিন ক্ষমতায় থাকবে না। তিনি বলেন, "আগামী দিনে দিল্লি থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা হবে।"

বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি তৃণমূলের

সূত্রের দাবি, আগামী ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং বালিগঞ্জ সংলগ্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি করবে তৃণমূল। দলের অভিযোগ, বিজেপি সরকার ক্ষমতায় এসেই ‘বুলডোজার সংস্কৃতি’ শুরু করেছে। পুনর্বাসনের ব্যবস্থা না করেই গরিব হকার এবং ছোট ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে বলে দাবি ঘাসফুল শিবিরের।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটে ভরাডুবির পর তৃণমূল এখন নতুন করে বিরোধী শক্তি হিসেবে নিজেদের সংগঠিত করার চেষ্টা করছে। বিশেষ করে হাওড়া এবং শিয়ালদা স্টেশন চত্বরে হকার উচ্ছেদকে সামনে রেখে আন্দোলনে নামার সিদ্ধান্তও সেই কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে।
 

 

Read more!
Advertisement
Advertisement