Advertisement

Mamata Banerjee: 'নতুন করে ভোট করতে হবে,' SIR ইস্যুতে জ্ঞানেশ কুমারের গ্রেফতারি দাবি মমতার

SIR নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই মতভেদ ইস্যু সামনে আসতেই জ্ঞানেশ কুমারের গ্রেফতারি চেয়ে সরব বলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি এবং জ্ঞানেশ কুমার হল একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি।

জ্ঞানেশ কুমারের গ্রেফতারি চেয়ে সরব মমতাজ্ঞানেশ কুমারের গ্রেফতারি চেয়ে সরব মমতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Sep 2026,
  • अपडेटेड 5:01 PM IST
  • মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
  • তাঁর অভিযোগ, ভোটে ইচ্ছাকৃত ভাবে বিজেপিকে সুবিধা পাইয়ে দিয়ে তৃণমূলকে হারানো হয়েছে।
  • জ্ঞানেশ কুমারকে আক্রমণ করে মমতা বলেন, "তাঁর ওই পদে থাকার কোনও অধিকার নেই।

বুধবার ফেসবুক লাইভে এসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। SIR নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই মতভেদ তৈরি হওয়ার ইস্যু প্রকাশ্যে আসতেই এবার সুর চড়ালেন মমতাও। তাঁর অভিযোগ, ভোটে ইচ্ছাকৃত ভাবে বিজেপিকে সুবিধা পাইয়ে দিয়ে তৃণমূলকে হারানো হয়েছে। এর জন্য SIR ও EVM মেশিনও হ্যাক করা হয়েছিল বলে দাবি করেন মমতা।

নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বলেন, "বিজেপি এবং জ্ঞানেশ কুমার  হল একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। এরা দুজনে মিলে বাংলার নির্বাচন লুট করেছে। যদি তোমাদের কোনো নৈতিকতা থেকে থাকে, তবে আমাদের নির্বাচন ফিরিয়ে দাও। বিজেপি ভেবেছিল নির্বাচন কমিশন তাদের সম্পূর্ণ সুরক্ষা দেবে, কিন্তু আজ সব ফাঁস হয়ে গিয়েছে। সেই কারণেই আমরা প্রতিকার চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছি। এত বড় কেলেঙ্কারি আগে দেখিনি।"

জ্ঞানেশ কুমারকে আক্রমণ করে মমতা বলেন, "তাঁর ওই পদে থাকার কোনও অধিকার নেই।  জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে এবং তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করতে হবে।" একইসঙ্গে যে সব রাজ্যে SIR হয়েছে এবং  জ্ঞানেশ কুমার নির্বাচন পরিচালনা করেছেন, সেই রাজ্যগুলিতে ফের পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, SIR-এর একমাত্র কাজ হল  বিজেপির অহংবোধকে তুষ্ট করা। 

মমতাপন্থী TMC-র প্রধানের দাবি, জ্ঞানেশ কুমারের কারণেই বিজেপি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিতেছে। ২০২৫-২৬ সালে বিজেপি যতগুলো নির্বাচনে জিতেছে, তার সবই এই কারণেই পদ্ম শিবির জিতেছে বলে আক্রমণ করেন মমতা। মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, "যতদিন আপনি এই পদে থাকবেন, আমরা প্রতিবাদ চালিয়ে যাব। বিরোধী সব দল, এমনকি আঞ্চলিক দলগুলিও সর্বভারতীয় জোট হয়ে প্রতিবাদ করবে। INDIA জোট খুব শীঘ্রই বৈঠকে বসবে, শীঘ্রই একটি অভ্যুত্থান হবে।"
 

 

Read more!
Advertisement
Advertisement