Advertisement

Mamata on Abhishek: ‘আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই, কেউ কেউ ফিরে আসবে’, বিস্ফোরক মমতা

Mamata Banerjee on Abhishek: ‘আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই, তাহলে কেউ কেউ চলে আসবে।’ সোমবার ফেসবুক লাইভে এই মন্তব্য করে 'বিদ্রোহী' নেতাদের একাংশকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কয়েক জন বিধায়ক বা সাংসদকে ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে তৃণমূলকে দুর্বল করা যাবে না, বরং তাতে দল আরও শক্তিশালী হবে।

মমতার  দাবি, কয়েক জন বিধায়ক বা সাংসদকে ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে তৃণমূলকে দুর্বল করা যাবে না, বরং তাতে দল আরও শক্তিশালী হবে।মমতার দাবি, কয়েক জন বিধায়ক বা সাংসদকে ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে তৃণমূলকে দুর্বল করা যাবে না, বরং তাতে দল আরও শক্তিশালী হবে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Jun 2026,
  • अपडेटेड 6:13 PM IST
  • 'আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই, তাহলে কেউ কেউ চলে আসবে।'
  • এমনই বিস্ফোরক দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • নাম না করেই দল ছেড়ে যাওয়া নেতাদের একাংশকে তীব্র আক্রমণ করেন।

Mamata Banerjee on Abhishek: 'আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই, তাহলে কেউ কেউ চলে আসবে।' এমনই বিস্ফোরক দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফেসবুক লাইভে তৃণমূলের সংগঠন থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ; একাধিক ইস্যুতে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নাম না করেই দল ছেড়ে যাওয়া নেতাদের একাংশকে তীব্র আক্রমণ করেন। দাবি করেন, কয়েক জন বিধায়ক বা সাংসদকে ভয় দেখিয়ে কিংবা প্রলোভন দেখিয়ে তৃণমূলকে দুর্বল করা যাবে না। বরং তাতে দল আরও শক্তিশালী হবে।

ফেসবুক লাইভে মমতা বলেন, 'তৃণমূল আরও শক্তিশালী হবে। আজ যারা বড় বড় কথা বলছে, তারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে। কয়েক জন এমএলএ, এমপিকে ভয় দেখিয়ে বা কিনে নিয়ে তৃণমূলকে দুর্বল করা যাবে না। এতে দল আরও শক্তিশালী হচ্ছে।'

মমতা বলেন, 'যারা আজ বড় বড় কথা বলছে, তারাও কিন্তু কংগ্রেস থাকাকালীন টিকিট নিয়ে তিন বার করে হেরেছিলেন। তখন তৃণমূল কংগ্রেসও তৈরি হয়নি। আপনার পিতৃদেব কংগ্রেসের হয়ে লড়াই করে তৃতীয় হয়েছিলেন। তারপরও অনেক অনুরোধের পর আমি আপনাকে টিকিট দিয়েছিলাম।'

এর পরই অভিষেকের প্রসঙ্গ তোলেন। বলেন, 'আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই, তাহলে কেউ কেউ চলে আসবে। আমি নিইনি আপনাদের। কারণ আমি আপনাদের খুব ভাল করে চিনি।'

মমতার দাবি, যাঁরা দল ছেড়ে গিয়েছেন, তাঁদের নিয়ে তৃণমূলের কোনও ক্ষতি হয়নি। বরং দল আরও শক্তিশালী হওয়ার সুযোগ পেয়েছে। তিনি বলেন, 'যারা অন্যায় করেছে, তারাই কিন্তু বেশি গদ্দারি করছে। কিছু বেনোজল, যারা ক্ষমতায় থাকে সেদিকে চলে যায়। যারা ভাবছে এরা আমাদের অ্যাসেট, ধারণাটি ভুল। ওরা গিয়েছে, আমরা বেঁচে গিয়েছি। আমরা দলটিকে নতুন করে তৈরি করব।'

সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ নিয়েও সরব হন মমতা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশে দাঁড়িয়ে বলেন, 'অভিষেক অল্পবয়সী ছেলে, লড়াই করেছে। মাথা নত করেনি। তাকে খুনের চেষ্টা করা হল।' 

Advertisement

মমতা বলেন, 'আমি শুরু থেকেই বলে এসেছি, তৃণমূল কর্মীদের দল, নেতার নয়।'  

ফেসবুক লাইভে রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতি উদ্বেগজনক। তিনি বলেন, 'সম্পূর্ণ নৈরাজ্য চলছে। হিটলারও এ রকম কাজ করেনি। ভাষা হারিয়ে ফেলেছি। কারণ যখন ভাষা হারিয়ে যায়, তখন বুঝতে হবে অত্যাচার সব সীমা ছাড়িয়ে গিয়েছে।' 

Read more!
Advertisement
Advertisement