Advertisement

মহরমে মেট্রো পরিষেবায় কাটছাঁট, ব্লু-ইয়েলো-গ্রিন লাইনে কমবে পরিষেবা, টাইম টেবিল

আগামী শুক্রবার মহরম উপলক্ষে কলকাতার গণপরিবহণ ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হচ্ছে। ছুটির দিনে যাত্রীসংখ্যা তুলনামূলক কম থাকার কথা মাথায় রেখে ব্লু, ইয়েলো এবং গ্রিন লাইনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে মেট্রোর নির্মাণকাজের জন্য নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হবে চিংড়িহাটা ফ্লাইওভারও।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jun 2026,
  • अपडेटेड 9:54 AM IST
  • আগামী শুক্রবার মহরম উপলক্ষে কলকাতার গণপরিবহণ ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হচ্ছে।
  • ছুটির দিনে যাত্রীসংখ্যা তুলনামূলক কম থাকার কথা মাথায় রেখে ব্লু, ইয়েলো এবং গ্রিন লাইনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আগামী শুক্রবার মহরম উপলক্ষে কলকাতার গণপরিবহণ ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হচ্ছে। ছুটির দিনে যাত্রীসংখ্যা তুলনামূলক কম থাকার কথা মাথায় রেখে ব্লু, ইয়েলো এবং গ্রিন লাইনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে মেট্রোর নির্মাণকাজের জন্য নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হবে চিংড়িহাটা ফ্লাইওভারও।

তবে যাত্রীদের জন্য স্বস্তির খবর, প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। এছাড়া অরেঞ্জ ও পার্পল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে।

কোন লাইনে কত ট্রেন চলবে?
ব্লু লাইন (দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া)
সাধারণ দিনে এই রুটে ২৬০টি ট্রেন চলাচল করে। মহরমের দিন সেই সংখ্যা কমে হবে ২১৬।
ইয়েলো লাইন (জয় হিন্দ বিমানবন্দর-নোয়াপাড়া)
সাধারণত ১২০টি ট্রেন চললেও শুক্রবার চলবে ৯২টি ট্রেন। পাশাপাশি জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি পরিষেবার সংখ্যাও কমানো হয়েছে। সাধারণ দিনের ৭টি পরিষেবার বদলে পাওয়া যাবে মাত্র ৪টি।

গ্রিন লাইন (শিয়ালদা-হাওড়া ময়দান)
এই রুটে প্রতিদিন ২২৮টি ট্রিপের পরিবর্তে শুক্রবার চলবে ১৮৬টি ট্রেন।

অন্যদিকে, অরেঞ্জ লাইন এবং পার্পল লাইনে কোনও পরিবর্তন হচ্ছে না। এই দুই রুটে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী মেট্রো চলবে।

চিংড়িঘাটা ফ্লাইওভারেও বড়সড় বিধিনিষেধ
মেট্রোর নির্মাণকাজের জন্য ইএম বাইপাসের গুরুত্বপূর্ণ চিংড়িঘাটা ফ্লাইওভার দু’দফায় সম্পূর্ণ বন্ধ রাখা হবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রথম দফা
আগামী শুক্রবার রাত ৮টা থেকে শুরু করে পরবর্তী সোমবার রাত ৮টা পর্যন্ত ফ্লাইওভারে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

দ্বিতীয় দফা
আগামী ৩ জুলাই রাত ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত ফের বন্ধ থাকবে চিংড়িহাটা ফ্লাইওভার।

যাত্রীদের জন্য পরামর্শ
মহরমের ছুটির দিনে মেট্রোর ট্রেন সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি চিংড়িহাটা ফ্লাইওভার বন্ধ থাকায় ইএম বাইপাস ও সংলগ্ন এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। তাই যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। 


 

Read more!
Advertisement
Advertisement