Advertisement

রবিবার ব্লু ও গ্রিন লাইনে সকাল ৭টা থেকে মেট্রো, UPSC পরীক্ষার্থীদের জন্য রইল টাইম টেবিল 

মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার সকাল ৭টা থেকেই পরিষেবা চালু হবে। সাধারণত রবিবার মেট্রো শুরু হয় সকাল ৯টা থেকে, তবে পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 May 2026,
  • अपडेटेड 6:10 PM IST
  • ইউপিএসসি পরীক্ষার্থীদের সুবিধার জন্য আগামী রবিবার কলকাতা মেট্রো পরিষেবার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
  • ওইদিন ব্লু ও গ্রিন লাইনে নির্ধারিত সময়ের তুলনায় দুই ঘণ্টা আগে মেট্রো চলাচল শুরু হবে।

ইউপিএসসি পরীক্ষার্থীদের সুবিধার জন্য আগামী রবিবার কলকাতা মেট্রো পরিষেবার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ওইদিন ব্লু ও গ্রিন লাইনে নির্ধারিত সময়ের তুলনায় দুই ঘণ্টা আগে মেট্রো চলাচল শুরু হবে।

মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার সকাল ৭টা থেকেই পরিষেবা চালু হবে। সাধারণত রবিবার মেট্রো শুরু হয় সকাল ৯টা থেকে, তবে পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ব্লু লাইনে সকাল ৭টা থেকে প্রথম মেট্রো চলবে দক্ষিণেশ্বর ও দমদম থেকে ডাউন রুটে, পাশাপাশি মহানায়ক উত্তম কুমার ও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে আপ রুটে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত আধঘণ্টা অন্তর মেট্রো চলবে। এরপর স্বাভাবিক সময়সূচি অনুযায়ী পরিষেবা চলবে। রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হয়নি।

গ্রিন লাইনে হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ, দু'দিক থেকেই সকাল ৭টা থেকে মেট্রো শুরু হবে। সকাল ৯টা পর্যন্ত আধঘণ্টা অন্তর পরিষেবা পাওয়া যাবে। এই লাইনে সাধারণ রবিবারের তুলনায় এবার বেশি সংখ্যক মেট্রো চলবে।

অন্যদিকে, ইয়েলো লাইন (জয়হিন্দ বিমানবন্দর-নোয়াপাড়া) রবিবারের স্বাভাবিক সময়সূচি অনুযায়ীই চলবে, অর্থাৎ সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হবে। পার্পল ও অরেঞ্জ লাইনে রবিবার কোনও পরিষেবা থাকবে না।
 

 

Read more!
Advertisement
Advertisement