Advertisement

Dilip Ghosh: 'প্রচুর অত্যাচার, অনাচার করেছে...', অভিষেকের নামে FIR নিয়ে দাবি মন্ত্রী দিলীপের

সময়টা ভাল যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আর এই ঘটনা নিয়েই শনিবার মুখ খুলেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। 

অভিষেকের FIR নিয়ে কী বললেন অভিষেক?অভিষেকের FIR নিয়ে কী বললেন অভিষেক?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2026,
  • अपडेटेड 10:06 AM IST
  • সময়টা ভাল যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
  • এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ
  • এই ঘটনা নিয়েই শনিবার মুখ খুলেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

সময়টা ভাল যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আর এই ঘটনা নিয়েই শনিবার মুখ খুলেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। 

এই বিজেপি নেতার মতে, এতদিন প্রচুর অত্যাচার করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের অন্যান্য নেতারা। কিন্তু ভয়ের জন্য মানুষ অভিযোগ করতে পারেননি। তবে এখন পরিস্থিতি বদলে গিয়েছে। মানুষ ভয় সরিয়ে রেখে অভিযোগ করতে পারছেন বলে দাবি করেছেন তিনি। 


এ দিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'প্রচুর অত্যাচার-অনাচার করেছে। গালাগালি করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য নেতারা করেছেন। তখন ভয় পেয়ে অনেকেই অভিযোগ করেননি। পুলিশও অভিযোগ নিত না। এখন পুলিশ তৈরি। জনতাও তৈরি। সবাইকে ন্যায় দিতে হবে। আর ন্যায় হবে।' অর্থাৎ বার্তা পরিষ্কার, দোষ করলে শাস্তি হবে।

কেন অভিষেকের বিরুদ্ধে FIR? 
রাজীব সরকার নামে এক সমাজকর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতেই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ FIR দায়ের করেছে বলে খবর। 

যতদূর জানা যাচ্ছে, চলতি মাসের ৫ তারিখ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক পরের দিনই বাগুইআটি থানায় প্রথম লিখিত অভিযোগটি দায়ের করেছিলেন ওই সমাজকর্মী। তিনি নিজের অভিযোগে দাবি করেন, ভোটের সময় বিভিন্ন নির্বাচনী জনসভা ও প্রচারের মঞ্চ থেকে একের পর এক বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করেছেন তৃণমূলের অভিষেক। তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি হুমকি দিয়েছেন বলেও দাবি করা হয়েছে।

আর শুধু লিখিত অভিযোগ করেই বসে থাকেননি এই অভিযোগকারী। পাশাপাশি নিজের দাবির সপক্ষে অভিষেকের বেশ কিছু বিতর্কিত বক্তৃতার ভিডিও ফুটেজ এবং ডিজিটাল লিঙ্ক পুলিশের হাতে প্রমাণ হিসেবে তুলে দিয়েছেন রাজীব। তারপরই পুলিশ FIR করেছে বলে প্রাথমিকভাবে খবর মিলছে। 

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিষেকের বিরুদ্ধে মোট ৫টি ধারায় মামলা রুজু হয়েছে। এর মধ্যে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর তিনটি ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইনের দু'টি ধারার মামলা রয়েছে। সংশ্লিষ্ট ধারাগুলির মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য। তাই আগামিদিনে এই সব ধারার জন্য যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে বেশ জটিলতা পোহাতে হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞ। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement