Advertisement

Kolkata Gang-Rape: বেহালায় নাবালিকাকে লিফট দেওয়ার নামে গণধর্ষণের অভিযোগ, ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল

ফের কলকাতায় গণধর্ষণের অভিযোগ। এবার এক নাবালিকাকে লিফট দেওয়ার নামে গাড়িতে তুলে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ কলকাতার বেহালায়।

বেহালায় নাবালিকাকে লিফট দেওয়ার নামে  গণধর্ষণের অভিযোগবেহালায় নাবালিকাকে লিফট দেওয়ার নামে গণধর্ষণের অভিযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 May 2026,
  • अपडेटेड 11:54 AM IST
  • ফের কলকাতায় গণধর্ষণের অভিযোগ।
  • নাবালিকাকে লিফট দেওয়ার নামে গাড়িতে তুলে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ।
  • সরশুনা থানায় গণধর্ষণের মামলা দায়ের করেছেন নির্যাতিতার মা।

ফের কলকাতায় গণধর্ষণের অভিযোগ। এবার এক নাবালিকাকে লিফট দেওয়ার নামে গাড়িতে তুলে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ কলকাতার বেহালায়। রবিবার পুলিশ জানিয়েছে, প্রায় মাস খানেক আগে শহরের দক্ষিণ প্রান্তে এক নাবালিকাকে গণধর্ষণ করার অভিযোগ জমা পড়েছে। 

ইতিমধ্যেই সরশুনা থানায় গণধর্ষণের মামলা দায়ের করেছেন নির্যাতিতার মা। পরিবারের তরফে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ঘটনার ভিডিও রেকর্ডিং করে সেই ফুটেজ দেখিয়ে নির্যাতিতাকে ব্ল্যাকমেইলিংও করত।

নির্যাতিতার দাবি উল্লেখ করে এক পুলিশ কর্তা জানান, এপ্রিল মাসে বেহালার কাছে একটি গাড়িতে লিফট নেওয়ার পর তাঁকে গণধর্ষণের  শিকার হতে হয়। পুলিশের বক্তব্য, "গাড়িতে যাওয়ার সময় মেয়েটিকে চকলেট জাতীয় খাবার দেয় অভিযুক্তরা। সেটি খাওয়ার পরেই অজ্ঞান হয়ে যায় সে। পরে অন্য একটি জায়গায় গিয়ে জ্ঞান ফিরলে সে বুঝতে পারে তাঁকে যৌন নির্যাতন করা হয়েছে।" নাবালিকার দাবি, গাড়িতে তাঁর এক পরিচিতকে দেখেই সে ওই গাড়িতে উঠেছিল।

পুলিশের তরফে জানানো হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং পকসো আইনের আওতায় এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে তদন্তকারীরা দুই অভিযুক্তকে চিহ্নিত করতে এবং ঘটনায় ব্যবহৃত গাড়ি ও জায়গাটির খোঁজে তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, ঘটনার পর থেকেই নাবালিকা মানসিক অবসাদে ভুগছিল। সেই কারণে নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ জানাতে কিছুটা দেরি হয়। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই নাবালিকার জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে নাবালিকার পরিচিত যে ব্যক্তি গাড়িতে ছিল তাঁর খোঁজ চলছে বলে জানা গিয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement