Advertisement

Mohan Bhagwat: শহিদ মিনারে নেতাজি-জন্মজয়ন্তী অনুষ্ঠান, কলকাতায় আসছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত

ফের সফরে কলকাতায় আসছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। সূত্রের খবর, ১৮ জানুয়ারি কলকাতায় আসবেন তিনি। ২৩ জানুয়ারি অংশ নেবেন 'নেতাজি লহ প্রণাম' অনুষ্ঠানে। শহিদ মিনারে সকালে হবে ওই অনুষ্ঠান। উপস্থিত থাকবেন দেশ ও রাজ্যের একাধিক বিশিষ্ট মানুষজন। 

মোহন ভাগবতমোহন ভাগবত
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Jan 2023,
  • अपडेटेड 7:08 PM IST
  • ফের সফরে কলকাতায় আসছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত।
  • সূত্রের খবর, ১৮ জানুয়ারি কলকাতায় আসবেন তিনি।

ফের সফরে কলকাতায় আসছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। সূত্রের খবর, ১৮ জানুয়ারি কলকাতায় আসবেন তিনি। ২৩ জানুয়ারি অংশ নেবেন 'নেতাজি লহ প্রণাম' অনুষ্ঠানে। শহিদ মিনারে সকালে হবে ওই অনুষ্ঠান। উপস্থিত থাকবেন দেশ ও রাজ্যের একাধিক বিশিষ্ট মানুষজন। 

আরএসএস তথা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ আগেই ঘোষণা করেছিল, ২০২৩ সালের ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে শহিদ মিনার ময়দানে বড় কর্মসূচি পালন করা হবে। এই অনুষ্ঠান উপলক্ষে পাঁচদিনের লম্বা বাংলা সফরেও আসবেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। সেইসঙ্গে এবারই প্রায় পাঁচ বছর পর ফের কলকাতায় প্রকাশ্য সমাবেশ করতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। এই আবহে বিপুল সংখ্যক স্বয়ংসেবকদের জমায়েতের পরিকল্পনা রয়েছে সঙ্ঘের।

জানা গিয়েছে, শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নানান কর্মসূচি পালন করতে চলেছে আরএসএস। এই আবহে জানুয়ারি মাসের ১৮ থেকে ২৩ তারিখ ভাগবত কলকাতায় থাকবেন। এই সময় বাংলায় অনুষ্ঠিত সঙ্ঘের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন আরএসএস প্রধান। বাংলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সঙ্গেও মোহন ভাগবতের সাক্ষাৎ করার কথা রয়েছে বলে জানা যাচ্ছে। বাংলার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের বহু বিশিষ্ট ব্যক্তিও এই সময় কলকাতায় এসে ভাগবতের সঙ্গে দেখা করবেন।

আরও পড়ুন

জানা যাচ্ছে, ২৩ জানুয়ারি শহিদ মিনারের সামনে অনুষ্ঠিত হতে চলা অনুষ্ঠানে স্বয়ংসেবকদের খাকি ইউনিফর্ম পরে আসতে বলা হয়েছে। শহিদ মিনারের সমাবেশে শুধু কলকাতা ও হাওড়া জেলার স্বয়ংসেবকরা অংশ নেবেন। সেদিন বাংলার বাকি জেলাতেও অনুষ্ঠান হবে। বাংলায় এমন সমাবেশ এরা আগে শেষ বার হয়েছিল ২০১৭ সালে। সেবার মকর সংক্রান্তি তিথিতে ব্রিগেডে সমাবেশ করেছিল আরএসএস। লোকসভা নির্বাচনের একবছর আগে কলকাতায় নেতাজি জয়ন্তী উপলক্ষে আরএসএস-এর এই সমাবেশ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement