Advertisement

বর্ষা ছেয়ে গেল গোটা বাংলায়, কিন্তু এই দাবদাহ থেকে মুক্তি কবে? ঝড়বৃষ্টি নিয়ে Weather Update

শুক্রবারের পরে দক্ষিণবঙ্গে কোথাও উল্লেখযোগ্য ভাবে বৃষ্টি হয়নি। সেক্ষেত্রে রাজ্যবাসীর প্রশ্ন, হাঁসফাঁস গরম থেকে রেহাই দিতে স্বস্তির বৃষ্টি হবে কবে? ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সর্বত্রই আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করে গিয়েছে। রইল ওয়েদার বুলেটিন।

বর্ষা নিয়ে কী আপডেট হাওয়া অফিসের? বর্ষা নিয়ে কী আপডেট হাওয়া অফিসের?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Jun 2026,
  • अपडेटेड 2:12 PM IST
  • ইতিমধ্যই দক্ষিণবঙ্গের সর্বত্র বর্ষা ঢুকে গিয়েছে
  • গরম থেকে রেহাই দিতে স্বস্তির বৃষ্টি হবে কবে?
  • রইল ওয়েদার বুলেটিন

অবশেষে দক্ষিণবঙ্গের সর্বত্রই আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করে গেল। যদিও বৃষ্টির আকাল এখনও চলছেই। মৌসুমি বায়ু প্রবেশ করলেও শুক্রবারের পরে দক্ষিণবঙ্গে কোথাও উল্লেখযোগ্য ভাবে বৃষ্টি হয়নি। সেক্ষেত্রে রাজ্যবাসীর প্রশ্ন, হাঁসফাঁস গরম থেকে রেহাই দিতে স্বস্তির বৃষ্টি হবে কবে? 

তবে আলিপুর আবহাওয়া দফতর খুব একটা স্বস্তিজনক বার্তা দিতে পারেনি। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। 

বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে আপাতত কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। উত্তরবঙ্গে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 সোমবার সকাল থেকেই তিলোত্তমার আকাশে চড়া রোদ। বহাল রয়েছে সেই চেনা অস্বস্তিকর ভ্যাপসা গরম। কাঙ্খিত বৃষ্টির অপেক্ষায় শহরবাসী। IMD-র পূর্বাভাস মোতাবেক, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। এদিন শহরের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৬৩ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে। গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।

 

Read more!
Advertisement
Advertisement