Advertisement

Monsoon Forecast: বর্ষা আরও জোরাল, ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া এই সব জেলায়

উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করছে নিম্নচাপটি।

বর্ষার পূর্বাভাসবর্ষার পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Sep 2026,
  • अपडेटेड 10:36 PM IST
  • বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ।
  • ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস।

বর্ষা এখনই বিদায় হচ্ছে না। ১২ সেপ্টেম্বর, শনিবার দেশের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে রয়েছে বাংলাও। আবহাওয়া দফতর জানিয়েছে, বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। ঘটনা হল, শুক্রবার সকাল থেকেই বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। উপকূলবর্তী পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টি। শনিবারও একই রকম আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত।

এই বৃষ্টির অন্যতম কারণ উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপ। দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করছে নিম্নচাপটি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী কিছু অংশের উপর দিয়ে এগোবে সেটি।

শনিবার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ারও পূর্বাভাস। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার থেকে দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টির কমবে। তবে ইতি হবে না। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের তিন জেলায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বর্ষণ হতে পারে। উত্তরবঙ্গের বাকি ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর পাশাপাশি বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া। সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ভাসবে। বাকি ৫ জেলাতেও ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার আবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।

TAGS:
Read more!
Advertisement
Advertisement