Advertisement

Monsoon Withdrawal From West Bengal: পুজোর মুখে বাংলা থেকে বর্ষা বিদায়, সুখবর হাওয়া অফিসের; তবে বৃষ্টির আশঙ্কা থাকছেই

বাংলা থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গেল। পুজোর মুখেই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। সেক্ষেত্রে পুজোর ৪-৫টা দিন কি বৃষ্টির আশঙ্কা কমবে?

পশ্চিমবঙ্গ থেকে পুজোর মুখেই বর্ষা বিদায় পশ্চিমবঙ্গ থেকে পুজোর মুখেই বর্ষা বিদায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Oct 2026,
  • अपडेटेड 5:01 PM IST
  • বাংলা থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু
  • পুজোর মুখেই সুখবর শোনাল আবহাওয়া দফতর
  • পুজোর ৪-৫টা দিন কি বৃষ্টির আশঙ্কা কমবে?

পুজোর মুখে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বাংলা থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া সোমবার আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেল। ফলে পুজোর ৪-৫টা দিন কি বৃষ্টির আশঙ্কা কিছুটা হলেও কমবে? আশাবাদী রাজ্যবাসী। 

ইতিমধ্যেই সিকিম থেকে বর্ষা বিদায় হয়েছে। এবার পশ্চিমবঙ্গ সহ অসম, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ এবং ঝাড়খন্ড ও ছত্তিশগড়, গোয়া, ওড়িশা, তেলঙ্গানা এবং কর্নাটকের বাকি অংশ থেকে বর্ষা ধীরে ধীরে বিদায় নিচ্ছে।

পশ্চিমবঙ্গে বর্তমানে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কলকাতা থেকে বিদায় নিচ্ছে। আগামী ২-৩ দিনের মধ্যে রাজ্যের অন্যান্য অংশ থেকেও এই মরশুমের মতো পাকাপাকি ভাবে বিদায় নেবে বর্ষা। 

এরপর চতুর্থী থেকেই বদলাবে আবহাওয়া। অর্থাৎ বুধবার থেকে পশ্চিমমবঙ্গের উত্তর থেকে দক্ষইণে মোটের উপর শুকনোই থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও রাতের দিকে মনোরম আবহাওয়া থাকবে। 

যদিও বঙ্গোপসাগরে পুজোর মুখেই নিম্নচাপ তৈরি হবে নতুন করে। এর প্রভাবে বৃহস্পতিবার অর্থাৎ পঞ্চমী থেকে শনিবার সপ্তমীর মধ্যে বৃষ্টি হতে পারে হাল্কা থেকে মাঝারি। ষষ্ঠী অর্থাৎ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে নিম্নচাপের গতিমুখ হবে অন্ধ্রপ্রদেশের দিকে। তবে বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা কিছুটা কমে মনোরম আবহাওয়াই থাকবে মোটের উপর। 

পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত আকাশ মেঘলা থাকবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে।

 

 

Read more!
Advertisement
Advertisement