Advertisement

Monsoon 2026: বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু, আর কত দিন চলবে ঘ্যানঘ্যানে বৃষ্টি?

আপাতত কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি চলবে উইকএন্ড জুড়ে। বিশ্বকর্মা পুজোর দিনও ভাসবে বাংলার একাধিক জেলায়। কোন কোন জেলায় বৃষ্টি হবে শুক্রবার? কোথায় কোথায় কমলা ও লাল সতর্কতা জারি?

বৃষ্টিতে কলকাতার রাস্তা বৃষ্টিতে কলকাতার রাস্তা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Sep 2026,
  • अपडेटेड 6:43 AM IST
  • কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি চলবে
  • বিশ্বকর্মা পুজোর দিনও ভাসবে বাংলা
  • কোন কোন জেলায় বৃষ্টি হবে শুক্রবার?

মাঝে কয়েকদিন চড়া রোদের তেজ দেখে রাজ্যবাসী ভেবেছিল, বৃষ্টি বুঝি এবারের মতো থামল। সেগুরে বালি! বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিজের অস্তিত্ব ফের জানান দিল সে। ফের দিনভর চলল ঘ্যানঘ্যানে বৃষ্টি। বিশ্বকর্মা পুজোর দিনও এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

কোন কোন জেলায় বৃষ্টি? 
কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় শুক্রবার জারি রয়েছে কমলা সতর্কতা। হাওড়ায় লাল। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং সঙ্গে দমকা হাওয়াও বইবে এদিন।  দক্ষিণের অন্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। গোটা দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত প্রতিদিনই বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে দু’দিন। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে।

কেন চলছে বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একটি মৌসুমি অক্ষরেখা উত্তর ও পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবার একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত। এই কারণেই জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। 

কবে কমবে বৃষ্টি?
যদিও শনিবার থেকে কমবে বৃষ্টির প্রবণতা। তবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার থেকে বৃষ্টি থামতে পারে। ২১ সেপ্টেম্বর থেকেই বৃষ্টি থেকে রেহাই পেতে পারেব দক্ষিণবঙ্গবাসী। 

বর্ষা বিদায় কবে?
পশ্চিম ভারতে বর্ষাবিদায়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ সেপ্টেম্বরের মধ্যে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে পারে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement