Advertisement

বালিগঞ্জে ইডি-র হানা, ‘সান এন্টারপ্রাইজেস’ থেকে উদ্ধার ১ কোটির বেশি নগদ

ইডি সূত্রে জানা গিয়েছে, কয়েক কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে তদন্ত চালাতে গিয়েই ‘সান এন্টারপ্রাইজেস’-এর সঙ্গে সোনা পাপ্পুর আর্থিক লেনদেনের সূত্র মিলেছে। সেই কারণেই ওই সংস্থার অফিসে তল্লাশি চালানো হয়।

উদ্ধার হওয়া টাকা।উদ্ধার হওয়া টাকা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Apr 2026,
  • अपडेटेड 6:37 PM IST
  • আজ কলকাতাসহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করল ইডি।
  • দক্ষিণ কলকাতার বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে অবস্থিত ‘সান এন্টারপ্রাইজেস’-এর অফিসে অভিযানের সময় ১ কোটিরও বেশি নগদ অর্থ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

আজ কলকাতাসহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করল ইডি। দক্ষিণ কলকাতার বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে অবস্থিত ‘সান এন্টারপ্রাইজেস’-এর অফিসে অভিযানের সময় ১ কোটিরও বেশি নগদ অর্থ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

এই তল্লাশি অভিযানের পরিধিতে ছিলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার, যিনি ‘সোনা পাপ্পু’ নামেই বেশি পরিচিত। তাঁর বাসভবনেও তল্লাশি চালানো হয়। জানা গেছে, কসবা ও বালিগঞ্জ এলাকায় তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে বলেও খবর।

গত ফেব্রুয়ারি মাসে গোলপার্কে গ্যাংওয়ারের ঘটনাতেও সোনা পাপ্পুর নাম জড়িয়েছে। সেই ঘটনায় তিনি অন্যতম প্রধান অভিযুক্ত হলেও এখনও পর্যন্ত কলকাতা পুলিশের নাগালের বাইরে রয়েছেন।

ইডি সূত্রে জানা গিয়েছে, কয়েক কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে তদন্ত চালাতে গিয়েই ‘সান এন্টারপ্রাইজেস’-এর সঙ্গে সোনা পাপ্পুর আর্থিক লেনদেনের সূত্র মিলেছে। সেই কারণেই ওই সংস্থার অফিসে তল্লাশি চালানো হয়।

এদিকে সোমবারই তৃণমূল কংগ্রেসের নেতা ও রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। জমি অধিগ্রহণ সংক্রান্ত একটি কথিত জালিয়াতি ও বিনিয়োগকারীদের প্রতারণার অভিযোগে তদন্তের অংশ হিসেবেই তাঁকে তলব করা হয়েছিল।

উল্লেখযোগ্যভাবে, রাজ্যের বিভিন্ন জেলায় ইডি-র টানা তল্লাশি অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যেই দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, যা গোটা ঘটনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

 

Read more!
Advertisement
Advertisement