Advertisement

Birth and Death Certificate in Bengal: রাজ্যে দেদার ভুয়ো বার্থ ও ডেথ সার্টিফিকেট? শংসাপত্র ইস্যুর নিয়মে এ বার বড় বদল

তৃণমূল কংগ্রেসের আমলে প্রচুর ভুয়ো বার্থ ও ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। দেদার জালিয়াতিও। এই অভিযোগের প্রেক্ষিতে জেলায় জেলায় অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। তাঁর দাবি, SIR প্রক্রিয়া চালকালীন প্রচুর অনিয়ম নজরে পড়েছে কমিশনের।

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ আগরওয়ালপশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ আগরওয়াল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Jul 2026,
  • अपडेटेड 3:44 PM IST
  • দেদার ভুয়ো বার্থ ও ডেথ সার্টিফিকেটের অভিযোগ
  • বার্থ সার্টিফিকেট যাচাই করা হবে
  • জেলায় জেলায় শুরু হল অভিযান

বার্থ ও ডেথ সার্টিফিকেট আর ইস্যু করতে পারবেন না রাজ্যের পুরপ্রধান ও পঞ্চায়েত প্রধানরা। জন্ম ও মৃত্যুর শংসাপত্র নিয়ে দেদার কারচুপি রুখতে  আজ অর্থাত্‍ বৃহস্পতিবার বড় সিদ্ধান্ত ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। 

দেদার ভুয়ো বার্থ ও ডেথ সার্টিফিকেটের অভিযোগ

অভিযোগ, তৃণমূল কংগ্রেসের আমলে প্রচুর ভুয়ো বার্থ ও ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। দেদার জালিয়াতিও। এই অভিযোগের প্রেক্ষিতে জেলায় জেলায় অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। তাঁর দাবি, SIR প্রক্রিয়া চালকালীন প্রচুর অনিয়ম নজরে পড়েছে কমিশনের। মুখ্যসচিবের কড়া নির্দেশ, ‘জেনে-বুঝে কেউ কারচুপি করে থাকলে কাউকে রেয়াত করা হবে না।’ মুখ্যসচিবের কথায়, 'বার্থ সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের পরে অনেক অভিযোগ পেয়েছি। এসআইআর করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি ধরা পড়েছে। পুলিশের কাছেও অনেক অভিযোগ এসেছে। অনেক জায়গায় নকল বার্থ সার্টিফিকেট ধরা পড়েছে। অনেক সুযোগ সুবিধে নিয়েছে অনেকে। নিয়ম থাকলেও বহু অনিয়ম হয়েছে।'

বার্থ সার্টিফিকেট যাচাই করা হবে

মুখ্যসচিবের অভিযোগ, স্কুল সার্টিফিকেটের ক্ষেত্রে অনেক ভুয়ো বার্থ সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে। কিছু মানুষের জন্য অনেক মানুষ অসুবিধায় রয়েছেন। মনোজ আগরওয়াল জানান, যত তথ্য রয়েছে, তা স্ক্যান করে রেজিস্টার ফেরত দেওয়া হবে। স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ। মনোজ বলেন, 'কারও ভয় পাওয়ার কিছু নেই। এই জন্ম শংসাপত্র যাচাই শুধুমাত্র একটা নিয়ম। দুর্নীতিমুক্ত করতেই এই পদক্ষেপ। সরকারি আধিকারিকেরাই এটা যাচাই করবেন। কোনও চুক্তিভিত্তিক কর্মী যাচাই করবেন না।'

জেলায় জেলায় শুরু হল অভিযান

নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই জেলায় জেলায় পুলিশি অভিযান শুরু হয়ে গিয়েছে। বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রামে রেজিস্টার যাচাইয়ের কাজ চলছে। কলকাতাতেও পুরসভায় বার্থ ও ডেথ সার্টিফিকেট খতিয়ে দেখার কাজ চলছে। মুখ‍্যসচিব জানান, বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা হবে। যাঁর কাছে সার্টিফিকেট নেই, তাঁর শুনানি করে তা দেওয়া হবে। অবৈধ সার্টিফিকেট বাতিল হবে এবং সেই ব্যক্তির সম্পর্কে খোঁজখবর নেবে সরকার। মুখ্যসচিব বলেন, 'কোনও অবৈধ বিদেশি নাগরিক এখানে থাকতে পারবেন না।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement