Advertisement

Chandra Kumar Bose: Gen Z-কে নিয়ে গড়বেন 'আজাদ হিন্দ পার্টি', BJP, TMC ছেড়ে এবার নয়া প্ল্যান নেতাজির বংশধরের

জেন জি আন্দোলন থেকে উদ্ধুদ্ধ হয়ে এবার নিজের দল খোলার কথা জানালেন নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু। আবার সেই দলের নাম তিনি রাখবেন 'আজাদ হিন্দ পার্টি'। কী প্ল্যান রয়েছে তাঁর?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Aug 2026,
  • अपडेटेड 8:54 AM IST
  • জেন জি আন্দোলন থেকে উদ্বুদ্ধ
  • নিজের দল খুলবেন চন্দ্র কুমার বসু
  • 'আজাদ হিন্দ পার্টি'-র ঘোষণা নেতাজির প্রপৌত্রের

নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসু সম্প্রতি তৃণমূল ত্যাগ করেছেন। এর আগে তিনি BJP-ও ছেড়েছিলেন। এবার নিজের দল গড়ার ঘোষণা করলেন। তা-ও আবার 'আজাদ হিন্দ পার্টি।' সাম্প্রতিক জেন জি আন্দোলন থেকে উদ্বুদ্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন, চন্দ্র বসু এমনটাই জানিয়েছেন। 

ফলে রাজনৈতিক কেরিয়ারে আরও একটি নতুন মোড় আনলেন নেতাজির এই বংশধর। এর আগে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক্কাল্যে তিনি BJP ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। জানিয়েছিলেন, BJP-তে যোগদান করা ভুল হয়েছিল। পরবর্তীতে তৃণমূল পরাজিত হতেই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে ঘাসফুল শিবিরও ত্যাগ করেন। 

ইন্ডিয়া টুডে-কে চন্দ্র বসু জানিয়েছেন, যুব সম্প্রদায়কে নিয়ে তিনি এই আজাদ হিন্দ পার্টি তৈরি করবেন। ধর্মনিরপেক্ষ রাজনৈতিক সর্বোচ্চ উদাহরণ হলেন নেতাজি, এমনটাই মনে করছেন তাঁর প্রপৌত্র। 

চন্দ্র বসু বলেন, 'স্বাধীনতার ৮০ বছর পর যুব সম্প্রদায় ফের এগিয়ে এসেছে। তাঁদের এই উদ্যমী মনোভাব যন্তর মন্তরের আন্দোলনের সময়ে দেখা গিয়েছে।'

দুর্নীতিতে ভরা রাজনীতি এবং প্রশাসনিক প্রতিষ্ঠানগুলি যুব সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। তাঁর কথায়, 'গোটা দেশে যেভাবে দুর্নীতি হয়েছে, সমস্ত রাজনৈতিক দল এর মধ্যে জড়িত। শিক্ষা, স্বাস্থ্য পরিতকাঠামো থেকে শুরু করে শিল্প, সর্বত্রই দুর্নীতিতে ভরে গিয়েছে। সরকার, প্রশাসন এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে বিরক্ত জেন জি। তাদের একটা প্ল্যাটফর্ম চাই নিজেদের অধিকারের লড়াই করার জন্য। নেতাজির আজাদ হিন্দ ফৌজের থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি আজাদ হিন্দ পার্টির থেকে ভাল প্ল্যাটফর্ম আর কী হতে পারে তাদের জন্য?'

BJP থেকে TMC, এবার নিজের দল
চন্দ্র বসু BJP-তে যোগ দিয়েছিলেন ২০১৬ সালে। ৭ বছর সেই দলেই ছিলেন। তিনি দাবি করেছেন, তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নেতাজির আদর্শ বহন করে একটি আজাদ হিন্দ মোর্চা গঠন করা হবে। তাঁকেই এই প্ল্যাটফর্মের দায়িত্ব সঁপে দেওয়া হবে। গোটা বিশ্বে এই মোর্চা নেতাজির আদর্শ পৌঁছে দেবে। চন্দ্র বসুর কথায়, 'আমি ৭ বছর অপেক্ষা করেছিলাম। অনেক ধৈর্য ধরেছিলাম। কিন্তু কোনও আজাদ হিন্দ মোর্চা তৈরি হয়নি। কেন হল না? একমাত্র BJP নেতৃত্বই এর উত্তর দিতে পারবেন। ওরা প্রতিশ্রুতি দিয়েছিল। না হলে আমি কখনওই BJP-তে যোগ দিতাম না।'

Advertisement

BJP ছাড়ার পর তিনি তৃণমূলে যোগ দেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে। এই দলও তাঁকে নেতাজির আদর্শ নিয়ে কাজ করার সুযোগ করে দেবে বলে ভেবেছিলেন চন্দ্র বসু। তাঁর বক্তব্য, 'ছাব্বিশের এপ্রিল মাসে আমায় বলা হল ওরা নেতাজির আদর্শে বিশ্বাস করে এবং আমি দলের মধ্যে সেই আদর্শ নিয়ে কাজ করার সুযোগ পাব।'

পরবর্তীতে ব্যক্তিগত কারণ দেখিয়ে তৃণমূলের সঙ্গও ছাড়েন নেতাজির প্রপৌত্র। রাজনৈতিক দলগুলি এখন একঘেঁয়ে নিম্নরুচির রাজনীতি করছে বলে মনে করেন চন্দ্র বসু। 

যুবদের দল হবে আজাদ হিন্দ পার্টি 
চন্দ্র বসু জানিয়েছেন, প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ রাজনীতি যাঁরা করতে চান সেই সমস্ত যুব সম্প্রদায়ের দল হবে আজাদ হিন্দ পার্টি। তিনি বলেন, 'সমস্ত প্রগতিশীল, নিরপেক্ষ যুবক-যুবতীরা আজাদ হিন্দ পার্টিকে অবশ্যই সমর্থন করবে।' নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ নিয়ে দেশ গড়ার কাজ করবে এই পার্টি। 

সাম্প্রতিক জেন জি আন্দোলনই অবিলম্বে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার নেপথ্যে তাঁকে উদ্বুদ্ধ করেছে বলে জানান চন্দ্র বসু। তবে এই পার্টি নেতাজির আদর্শ বজায় রেখে রাজনৈতিক ময়দানে কতটা সফল হতে পারবে সেটাই এখন দেখার।  
 

 

Read more!
Advertisement
Advertisement