Advertisement

Kolkata Night Bus Routes: রাতের কলকাতায় বাড়ল সরকারি বাস, জানুন রুট ও টাইম টেবিল

শনিবার অর্থাৎ আজ থেকেই শহরে বাড়ল এই নাইট বাসের সংখ্যা। সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাস সংগঠনগুলিকেও এই পরিষেবা দেওয়ার কথা জানিয়েছে পরিবহণ দফতর। কোন কোন রুটে চলবে নাইট বাস?

কলকাতায় কোন কোন রুটে চলবে নাইট বাস? কলকাতায় কোন কোন রুটে চলবে নাইট বাস?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Aug 2026,
  • अपडेटेड 12:48 PM IST
  • শহরে বাড়ল এই নাইট বাসের সংখ্যা
  • কোন কোন রুটে চলবে নাইট বাস?
  • এক নজরে দেখে নিন

কলকাতায় নাইট বাস সার্ভিস পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।  যাত্রীরা যাতে হাওড়া, শিয়ালদহ স্টেশন এবং বিমানবন্দর থেকে রাতেও পর্যাপ্ত বাস পান, তা নিশ্চিত করা হয়েছে। ১ অগাস্ট, শনিবার অর্থাৎ আজ থেকেই শহরে বাড়ল এই নাইট বাসের সংখ্যা। সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাস সংগঠনগুলিকেও এই পরিষেবা দেওয়ার কথা জানিয়েছে পরিবহণ দফতর। 

কতক্ষণ মিলবে নাইট বাস?
বাসের শেষ ট্রিপের সময় পিছিয়ে রাত দশটা এবং সাড়ে দশটা করা হয়েছে। 

কোন কোন রুটে চলবে নাইট বাস? 
> নীলগঞ্জ ডিপো থেকে হাওড়া স্টেশন
> হাওড়া স্টেশন থেকে পাটুলি
> হাওড়া স্টেশন থেকে গড়িয়া বাস স্ট্যান্ড 
>  হাওড়া স্টেশন থেকে গড়িয়া বাস স্ট্যান্ড
> গড়িয়া বাস স্ট্যান্ড থেকে হাওড়া স্টেষন
> হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ স্টেশন
> ডানলপ থেকে বালিগঞ্জ স্টেশন
> উল্টোডাঙা থেকে ইকোস্পেস
> কলকাতা বিমানবন্দর থেকে গড়িয়া বাস স্ট্যান্ড

সরকারের তরফে জানানো হয়েছে, পরবর্তীতে ধাপে ধাপে ডানলপ, রাজাবাজার, উল্টোডাঙা এবং বারাসত, বিমানবন্দর, ব্যারাকপুর, গড়িয়া, বালিগঞ্জ, মৌড়িগ্রাম এবং কামালগাজি এলাকাতেও নাইট বাস পরিষেবা বাড়ানো হবে। 

মেডিক্যাল কলেজ, এসএসকেএম, আরজি কর, এনআরএস, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল, ন্যাশনাল মেডিক্যাল কলেজের মতো প্রধান সরকারি হাসপাতাল এবং ইএম বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালগুলির পাশ দিয়ে যাতায়াত করা বাসের সংখ্যা বৃদ্ধির দাবি ছিল দীর্ঘদিনের। সে বিষয়টি মাথায় রেখেই নাইট বাস পরিষেবার রুট ঠিক করা হচ্ছে বলেও খবর। 

সম্প্রতি রাতের মেট্রোর শেষ পরিষেবা বাড়ানো হয়েছে। এবার মেট্রো থেকে নেমে গন্তব্যে পৌঁছনোর জন্য নাইট বাসও পাবেন যাত্রীরা। 

 

Read more!
Advertisement
Advertisement