Advertisement

NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, জানিয়ে দিল সরকার

প্রসঙ্গত, মঙ্গলবার ধর্মতলায় NEET আন্দোলন ঘিরে হওয়া সংঘর্ষের ঘটনায় ১৬ জন আদালত থেকে জামিন পান। অথচ সকালে আদালত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল।

নবান্নের বিজ্ঞপ্তি NEET আন্দোলন নিয়ে নবান্নের বিজ্ঞপ্তি NEET আন্দোলন নিয়ে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jul 2026,
  • अपडेटेड 6:32 PM IST
  • মঙ্গলবার রাতেই এই নিয়ে নির্দেশিকা জারি করেছিল শুভেন্দু সরকার
  • সেখানে জানানো হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা কার্যকর করা হবে

কলকাতায় NEET আন্দোলনের মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। তবে যাদের বিরুদ্ধে আগে থেকে ক্রিমিনাল কেস রয়েছে, তারা এর আওতায় থাকবে না। অর্থাৎ এই সুরক্ষা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। জানিয়ে দিল নবান্ন। 

মঙ্গলবার রাতেই এই নিয়ে নির্দেশিকা জারি করেছিল শুভেন্দু সরকার। সেখানে জানানো হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা কার্যকর করা হবে। সেখানে উল্লেখ- (১)NEET (UG) পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। (২)তবে, যাঁদের বিরুদ্ধে পূর্ব থেকে অপরাধমূলক রেকর্ড রয়েছে, মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাঁদের ক্ষেত্রে এই সুরক্ষা প্রযোজ্য হবে না।  

প্রসঙ্গত, মঙ্গলবার ধর্মতলায় NEET আন্দোলন ঘিরে হওয়া সংঘর্ষের ঘটনায় ১৬ জন আদালত থেকে জামিন পান। অথচ সকালে আদালত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। বিকেলে তাঁদের জামিনের বিরোধিতা করেনি সরকার পক্ষের আইনজীবী। তারপর থেকেই জল্পনা শুরু হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কি তাহলে অভিযুক্তদের জামিনের বিরোধিতা করেনি সরকার? আর সেই জল্পনায় সিলমোহর দিল সরকার। 

শুধু পশ্চিমবঙ্গ নয়, সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিহার এবং অসম সরকারও বিজ্ঞপ্তি প্রকাশ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হবে বলে জানিয়ে দেয়। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে জানিয়েছিলেন, ধর্মতলার মিছিলে ইচ্ছাকৃত ভাবে অশান্তি পাকানো হয়েছে। পুলিশ অন্তত ৭০ জনকে চিহ্নিত করেছে, যাঁরা ছাত্র বা সিজেপি-র সদস্য নন।
 

Read more!
Advertisement
Advertisement