Advertisement

Noapara Police Station Blast: দ্বিতীয় দফার আগে নোয়াপাড়া থানার কাছে তীব্র বিস্ফোরণ, নামল বম্ব স্কোয়াড

Noapara Police Station Blast: নোয়াপাড়া থানার কাছে হঠাৎ বিকট শব্দে চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, এটি বিস্ফোরণের শব্দ। এমনকি বোমার স্প্লিন্টার আশেপাশের বাড়িতেও এসে পড়েছে বলে অভিযোগ।

 স্থানীয়দের দাবি, এটি বিস্ফোরণের শব্দ। স্থানীয়দের দাবি, এটি বিস্ফোরণের শব্দ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Apr 2026,
  • अपडेटेड 2:34 PM IST
  • নোয়াপাড়া থানার কাছে হঠাৎ বিকট শব্দে চাঞ্চল্য।
  • স্থানীয়দের দাবি, এটি বিস্ফোরণের শব্দ।
  • পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে পুরনো বিল্ডিং ভেঙে পড়ার শব্দ বলেই মনে করছে।

Noapara Police Station Blast: নোয়াপাড়া থানার কাছে হঠাৎ বিকট শব্দে চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, এটি বিস্ফোরণের শব্দ। এমনকি বোমার স্প্লিন্টার আশেপাশের বাড়িতেও এসে পড়েছে বলে অভিযোগ। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে পুরনো বিল্ডিং ভেঙে পড়ার শব্দ বলেই মনে করছে।

এদিন দুপুর দেড়টা নাগাদ আচমকা নোয়াপাড়া থানার একটি পুরনো বিল্ডিংয়ের অংশ ভেঙে পড়ে। বহুদিন ধরেই এই বিল্ডিং পরিত্যক্ত অবস্থায় ছিল। আচমকা জোর শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে ধুলো ও ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের একাংশের দাবি, শুধু বিল্ডিং ধসে পড়ার শব্দ নয়, বিস্ফোরণের মতোই বিকট আওয়াজ হয়েছিল। তাঁদের কথায়, আশেপাশের বাড়িতে বোমার স্প্লিন্টারের মতো কিছু এসে পড়েছে। এই দাবির জেরে এলাকায় আরও চাঞ্চল্য তৈরি হয়েছে। ভোটের আগে ঘনবসতিপূর্ণ এই এলাকায় এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।

অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে কোনও বিস্ফোরণের প্রমাণ মেলেনি। পুরনো বিল্ডিংয়ের একটি অংশ ভেঙে পড়ার ফলেই এই শব্দ হয়েছে বলে মনে করা হচ্ছে। তবু বিষয়টি খতিয়ে দেখতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল এসে পুরো এলাকা পরীক্ষা করবে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের প্রশ্ন, যদি সত্যিই কোনও বিস্ফোরণ না ঘটে থাকে, তবে এত বিকট শব্দ হল কীভাবে? প্রশাসন যদিও বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখছে। বম্ব স্কোয়াডের রিপোর্ট এলেই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

Read more!
Advertisement
Advertisement