Advertisement

Naihati Joka Bus Service: চালু হল নৈহাটি থেকে জোকার AC বাস, জানুন রুট-ভাড়া এবং টাইমটেবিল

আগামিদিনে নৈহাটি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস চালানোর প্রতিশ্রুতিও দিয়েছেন পরিবহণ মন্ত্রী। তিনি বলেছেন, ‘আগামিদিনে নৈহাটি বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি, বীরভূম, আসানসোল, দুর্গাপুরগামী বাস চলবে।’

নৈহাটি জোকা বাস পরিষেবানৈহাটি জোকা বাস পরিষেবা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Aug 2026,
  • अपडेटेड 5:09 PM IST
  • এর আগে একাধিক রুটে AC বাস চালু করা হয়।

কলকাতার সঙ্গে তার আশপাশের এলাকাগুলিতে সংযুক্ত করতে প্রথম থেকেই তৎপর হয়েছিল রাজ্যের নতুন বিজেপি সরকারের পরিবহন দফতর। এর আগে একাধিক রুটে AC বাস চালু করা হয়। এবার নৈহাটি থেকে জোকা রুটের ১০টি এসি বাস চালু করা হল রবিবার। আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জায়গা নৈহাটির সঙ্গে যাতে গোটা রাজ্যের যোগাযোগ আরও ভাল হয়, তার জন্য পরিবহন দফতরের এই উদ্যোগ। এবার নৈহাটি থেকে জোকা সরাসরি বাসেই পৌঁছে যাওয়া যাবে। 

কটা বাস চালু করা হল?
PPP মডেলে নৈহাটি থেকে জোকা পর্যন্ত চালু হল ১০টি নতুন AC বাস পরিষেবা। রবিবার নৈহাটি বাস টার্মিনাসে এই পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। উদ্বোধনের পর থেকেই শুরু হয়েছে বাস চলাচল। বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সবুজ পতাকা দেখিয়ে বাস পরিষেবা চালু করলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। আপাতত ১০টি বাস চালানো হবে। আপ ও ডাউন মিলিয়ে প্রতিটি বাস দিনে দুটি ট্রিপ করবে। অর্জুন সিং জানিয়েছেন, তারাপীঠ থেকে বড়ো মা এবং সব ধর্মীয় স্থানের সঙ্গে যুক্ত করা হল নৈহাটির এই বঙ্কিম বাস ডিপো।

কোন কোন রুট দিয়ে যাবে?
নতুন এই রুটে নৈহাটি বাস টার্মিনাস থেকে বাস ছেড়ে শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, ডানলপ, দক্ষিণেশ্বর, বিমানবন্দর, চিনার পার্ক, করুণাময়ী, বিশ্ব বাংলা গেট, ওয়েবেল মোড়, টাটা মেডিক্যাল, চিংড়িঘাটা, শিয়ালদা এবং আলিপুর হয়ে জোকায় পৌঁছবে।

কতক্ষণ পর পর মিলবে এই বাস এবং ভাড়া কত?
প্রথম পর্যায়ে এই রুটে ১০টি AC বাস চালু করা হয়েছে। জানা গিয়েছে, প্রতি ৩০ মিনিট অন্তর বাস চলাচল করবে। নৈহাটি থেকে জোকা পর্যন্ত বাসের সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ এই রুটে সরাসরি বাস পরিষেবা চালু হওয়ায় নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর-সহ বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কলকাতার উত্তর ও দক্ষিণ প্রান্তের মধ্যে নিয়মিত যাতায়াতকারী নিত্যযাত্রীদের জন্য এই পরিষেবা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Advertisement

আগামীদিনে আরও বাস
আগামিদিনে নৈহাটি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস চালানোর প্রতিশ্রুতিও দিয়েছেন পরিবহণ মন্ত্রী। তিনি বলেছেন, ‘আগামিদিনে নৈহাটি বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি, বীরভূম, আসানসোল, দুর্গাপুরগামী বাস চলবে।’ নতুন বাস পরিষেবা চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি নৈহাটির বাসিন্দারা। তাঁদের আশা, আগামী দিনে আরও নতুন রুট চালু হলে নৈহাইটি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরাসরি যাতায়াতের সুযোগ তৈরি হবে।
  

Read more!
Advertisement
Advertisement