Advertisement

North Bengal Train : নিউ ফরাক্কায় ধসের জের, উত্তরবঙ্গের রেল যোগাযোগে বড় ধাক্কা; বাতিল বহু ট্রেন

মালদা ডিভিশনের তিলডাঙা-নিউ ফরাক্কার মাঝে ভূমিধসের কারণে ট্রেন বাতিলের পথে হাঁটতে হয়েছে রেলকে। যাত্রীদের ভোগান্তির আশঙ্কা। কবে পরিষেবা স্বাভাবিক হবে?

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Sep 2026,
  • अपडेटेड 8:28 PM IST
  • লম্বা ছুটির আগে আজ রাতে বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন
  • যাত্রীদের জানা খুব জরুরি

নিউ ফরাক্কার কাছে তিলডাঙা–নিউ ফরাক্কা অংশে জমি বসে যাওয়ায় উত্তরবঙ্গের রেল যোগাযোগে বড়সড় প্রভাব পড়েছে। পরিস্থিতির জেরে একাধিক ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। পাশাপাশি কয়েকটি ট্রেনের রুট বদলানো হয়েছে এবং কয়েকটি ট্রেনকে গন্তব্যের আগেই থামিয়ে দেওয়া হবে। বাতিলের তালিকায় রয়েছে দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা, গৌড়, পদাতিক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।

৩ সেপ্টেম্বর কোন কোন ট্রেন বাতিল?

৩ সেপ্টেম্বরের যাত্রার জন্য নিম্নলিখিত ট্রেনগুলি বাতিল করা হয়েছে—

১৩১৪৯ শিয়ালদহ–আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস — শিয়ালদহ থেকে ছাড়ার নির্ধারিত সময় রাত ৮টা ৩০ মিনিট।
১৩১৫৩ শিয়ালদহ–মালদহ টাউন গৌড় এক্সপ্রেস — রাত ১০টা ৫ মিনিটে ছাড়ার কথা ছিল।
১২৩৪৩ শিয়ালদহ–হলদিবাড়ি দার্জিলিং মেল — রাত ১০টা ১৫ মিনিটে ছাড়ার কথা ছিল।
১২৩৭৭ শিয়ালদহ–নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস — রাত ১১টা ২০ মিনিটে ছাড়ার কথা ছিল।

এছাড়াও ৬৩৪২২ সাহিবগঞ্জ–আজিমগঞ্জ MEMU-ও ৩ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে।

 ৪ সেপ্টেম্বরও বাতিল একাধিক ট্রেন

৪ সেপ্টেম্বরের যাত্রার জন্য বাতিল করা হয়েছে—

১৩১৭৩ শিয়ালদহ–সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস— ভোর ৬টা ৫০ মিনিটে ছাড়ার কথা ছিল।
৬৩৪০১ সাহিবগঞ্জ–মালদহ টাউন MEMU
৬৩৪০২ মালদহ টাউন–সাহিবগঞ্জ MEMU

 উত্তরবঙ্গ এক্সপ্রেস চলবে, তবে বদলাবে রুট

১৩১৪৭ শিয়ালদহ–বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস বাতিল করা হয়নি। তবে নির্ধারিত রুটের বদলে **ব্যান্ডেল–কাটোয়া–আজিমগঞ্জ–নিউ ফরাক্কা হয়ে চলবে ট্রেনটি।

এই পথে নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, খাগড়াঘাট রোড এবং আজিমগঞ্জ স্টেশনে স্টপেজ থাকবে।

আরও কয়েকটি ট্রেনের রুট বদল

জমি বসে যাওয়ার কারণে আরও কয়েকটি ট্রেনকে ঘুরিয়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

নলহাটি–আজিমগঞ্জ–নিউ ফরাক্কা রুটে চলবে—

১৫৬০৭ তিরুবনন্তপুরম–শিলচর এক্সপ্রেস
২২৫০৩ কন্যাকুমারী–ডিব্রুগড় এক্সপ্রেস
১৩১৬১ কলকাতা–বালুরঘাট এক্সপ্রেস
১২০৪১ হাওড়া–নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস

অন্যদিকে নিউ ফরাক্কা–আজিমগঞ্জ–নলহাটি রুটে চালানো হবে—

১৫৬৪৬ শিলচর–চার্লাপল্লি এক্সপ্রেস
১৩১৬০ জোগবানি–কলকাতা এক্সপ্রেস

এছাড়া ১৫৭৪৪ ভাটিন্ডা–বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেসকে বিরশিবপুর হয়ে চালানো হবে।

ব্রহ্মপুত্র মেলেরও রুট পরিবর্তন

১৫৬৫৭ দিল্লি–কামাখ্যা ব্রহ্মপুত্র মেলের রুটও বদলানো হয়েছে। ট্রেনটি কিউল–মুঙ্গের–কাটিহার হয়ে চলবে।

Advertisement

গন্তব্যের আগেই থামবে দুটি ট্রেন

পরিস্থিতির কারণে দুটি ট্রেনকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে মাঝপথেই যাত্রা শেষ করানো হবে।

১৩০১১ হাওড়া–মালদহ টাউন এক্সপ্রেস — রামপুরহাটে যাত্রা শেষ করবে।
১৩৪১০ কিউল–মালদহ টাউন এক্সপ্রেস — সাহিবগঞ্জে যাত্রা শেষ করবে।

এছাড়া ১৫৭৩৩ বালুরঘাট–ভাটিন্ডা ফরাক্কা এক্সপ্রেস নির্ধারিত সময়ের তুলনায় ২ ঘণ্টা দেরিতে ছাড়বে।
 

Read more!
Advertisement
Advertisement