Advertisement

ভূমিকম্পে কেঁপেছিল, দোলের সকালে ভেঙে পড়ল পার্কস্ট্রিটের ১৫০ বছরের বাড়ি

দোলের দিন পার্কস্ট্রিটে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ি। ফাঁকা বাড়ি হওয়ার কারণে বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। বাড়িটি ১৫০ বছরের পুরনো ছিল। দীর্ঘদিন ধরে কোনও সংস্কার না হওয়ায় একটা অংশ একেবারেই জরাজীর্ণ, বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

পার্কস্ট্রিটে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়িপার্কস্ট্রিটে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Mar 2026,
  • अपडेटेड 12:23 PM IST

দোলের দিন পার্কস্ট্রিটে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ি। ফাঁকা বাড়ি হওয়ার কারণে বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। বাড়িটি ১৫০ বছরের পুরনো ছিল। দীর্ঘদিন ধরে কোনও সংস্কার না হওয়ায় একটা অংশ একেবারেই জরাজীর্ণ, বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়েরা। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ২৭ তারিখ কলকাতায় ভূমিকম্প হয়ে যাওয়ার পরেই বাড়ির কাঠামো দুর্বল হয়ে গিয়েছিল। যার জেরেই এদিন সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ।

জানা গেছে, ভূমিকম্পের পর বাড়িটিতে ফাটল ধরে। নড়বড়ে হয়ে যায়। ধীরে ধীরে বাড়ির ছাদের একাংশ ধসে পড়ে। বেশ খানিকটা অংশ পড়ে যায়। 

গতকাল সোমবার সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের কংক্রিটের চাঙড় ভেঙে পড়তে দেখা যায়। একাধিক জায়গায় চাঙড় ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এটিও ভূমিকম্পের জেরেই কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে এ বিষয়ে মেট্রোর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পার্কস্ট্রিটে ভেঙে পড়ল পুরানো বাড়ির একাংশ।

Read more!
Advertisement
Advertisement