Advertisement

PM Modi Brigade rally Kolkata: ব্রিগেডে মোদীর সভামঞ্চ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে, আমন্ত্রণ মমতাকেও

কলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে শনিবার বিশাল সমাবেশ করতে চলেছে বিজেপি। সেই সভায় উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসূচিতে একদিকে যেমন জনসভা হবে, তেমনি একটি প্রশাসনিক অনুষ্ঠান থেকেও একাধিক রাস্তা ও রেল প্রকল্পের উদ্বোধন করা হবে বলে জানা গেছে।

মোদীর মঞ্চ পরিদর্শনে শমীক ভট্টাচার্য।-ফাইল ছবিমোদীর মঞ্চ পরিদর্শনে শমীক ভট্টাচার্য।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Mar 2026,
  • अपडेटेड 12:19 PM IST
  • কলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে আগামী শনিবার বিশাল সমাবেশ করতে চলেছে বিজেপি।
  • সেই সভায় উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে শনিবার বিশাল সমাবেশ করতে চলেছে বিজেপি। সেই সভায় উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসূচিতে একদিকে যেমন জনসভা হবে, তেমনি একটি প্রশাসনিক অনুষ্ঠান থেকেও একাধিক রাস্তা ও রেল প্রকল্পের উদ্বোধন করা হবে বলে জানা গেছে।

দক্ষিণেশ্বরের আদলে মঞ্চ
ব্রিগেডের সভামঞ্চকে ঘিরে বিশেষ আকর্ষণ তৈরি করেছে বিজেপি। জানা গেছে, মঞ্চটি তৈরি করা হচ্ছে দক্ষিণেশ্বর কালীমন্দিরের আদলে। মঞ্চসজ্জায় তুলে ধরা হচ্ছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানা প্রতীক।

মঞ্চের দেওয়ালে আঁকা থাকবে কোচবিহার রাজবাড়ির ছবি, বাঁকুড়ার বিখ্যাত টেরাকোটার ঘোড়া এবং উত্তরবঙ্গের জঙ্গলের দৃশ্য। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১২ জন শিল্পী এই শিল্পকর্ম তৈরি করছেন বলে জানা গেছে।

বাঙালিয়ানার বার্তা দিতে উদ্যোগ
বিজেপির এক নেতার বক্তব্য, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার বার্তা দিতেই এই ধরনের মঞ্চসজ্জা করা হচ্ছে। তাঁদের দাবি, বাঙালির সংস্কৃতি ও গৌরবকে সামনে এনে বিজেপি প্রমাণ করতে চাইছে যে তারা বাঙালির সংস্কৃতির সঙ্গেও গভীরভাবে যুক্ত।

রাজনৈতিক প্রেক্ষাপট
গত কয়েকটি নির্বাচনে শাসক দল তৃণমূল বিজেপির বিরুদ্ধে ‘বাঙালি-বিরোধী’ তকমা লাগিয়ে রাজনৈতিক সুবিধা পেয়েছিল। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ইস্যুটি বেশ গুরুত্ব পেয়েছিল।

এবার সেই অভিযোগের জবাব দিতে বিজেপি নিজেদের আরও বেশি করে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত দল হিসেবে তুলে ধরতে চাইছে।

স্লোগানেও পরিবর্তন
রাজনৈতিক মহলের মতে, বিজেপির কৌশলেও কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। আগে যেখানে ‘জয় শ্রীরাম’ স্লোগান বেশি শোনা যেত, সেখানে এখন বাংলায় এসে অনেক বিজেপি নেতা ‘জয় মা কালী’ ধ্বনি তুলছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মানুষের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতেও কালীর নাম উল্লেখ করেছেন, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সব মিলিয়ে শনিবারের ব্রিগেড সমাবেশকে সামনে রেখে বিজেপি বাংলার সংস্কৃতি ও বাঙালিয়ানার বার্তা তুলে ধরতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement