Advertisement

Mamata Banerjee: মমতার নামে নতুন করে পুলিশে অভিযোগ দায়ের, তালিকায় জাভেদ খানও, কোন মামলায়?

মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ফের পুলিশে অভিযোগ দায়ের। এই অভিযোগটি দায়ের করেছেন BJP নেত্রী তথা আইনজীবী নাজিয়া এলাহি খান। একই অভিযোগ হয়েছে কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের বিরুদ্ধেও।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 May 2026,
  • अपडेटेड 2:04 PM IST
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ফের পুলিশে অভিযোগ
  • অভিযোগটি দায়ের করেছেন BJP নেত্রী
  • অভিযোগ হয়েছে জাভেদ খানের বিরুদ্ধেও

মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ফের পুলিশে অভিযোগ দায়ের। তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করা এবং কোরানের নিয়ম লঙ্ঘন করার অভিযোগ উঠেছে। প্রগতি ময়দান থানায় এই অভিযোগটি দায়ের করেছেন BJP নেত্রী তথা আইনজীবী নাজিয়া এলাহি খান। একই অভিযোগ হয়েছে কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের বিরুদ্ধেও।

উল্লেখ্য, গত মঙ্গলবার শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়।  ২০২৫ সালে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্যের কারণে সেই অভিযোগ বলে জানা যায়। ‘গন্দা’ ধর্ম বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, দাবি অভিযোগকারীর। 

মমতার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও সম্প্রতি পুলিশে অভিযোগ দায়ের হয়। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে থানায় FIR করেন অর্ণবকান্তি দাস নামে জনৈক ব্যক্তি। তৃণমূল সাংসদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। এর আগেও উস্কানিমূলক বক্তব্য রাখার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।

ভবানীপুরের বাসিন্দা অভিযোগকারী অর্ণবকান্তির বক্তব্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে এই ধরনের কাজ করেছেন অভিষেক। সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়িয়েছেন তিনি। ২ মে অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, '১০ বার জন্মালেও আপনাদের বাংলাবিরোধী গুজরাতি গ্যং আমার ডায়মন্ড মডেলে আঁচড় কাটতে পারবেন না।' অভিষেকের এই মন্তব্যের জন্যই ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্ণবকান্তি।

ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগেও এর আগে FIR দায়ের হয়েছিল অভিষেকের নামে। তাঁর নামে ভারতীয় ন্যায় সংহিতা এবং জনপ্রতিনিধিত্ব আইনের মোট ৬টি ধারায় অভিযোগ আনা হয়। রাজীব সরকার নামে এক সমাজকর্মী বিধাননগর সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করেছিলেন।

 

Read more!
Advertisement
Advertisement