Advertisement

Abhishek Home Police: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'শান্তিনিকেতন'-এর বাড়িতে হঠাৎ পুলিশ, চাঞ্চল্য

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে পুলিশ। সোমবার দুপুর পৌনে চারটে নাগাদ ৪ জন পুলিশ আধিকারিককে অভিষেকের বাসভবনে প্রবেশ করতে দেখা যায়। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে সংবাদমাধ্যমের।

পুলিশ আধিকারিককে অভিষেকের বাড়িতে আসার কারণ জানতে চান সাংবাদিকরা। পুলিশ আধিকারিককে অভিষেকের বাড়িতে আসার কারণ জানতে চান সাংবাদিকরা।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 May 2026,
  • अपडेटेड 4:40 PM IST
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে পুলিশ।
  • এক পুলিশ আধিকারিককে ভিতর থেকে একটি মনিটর নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়।
  • ৪ জন পুলিশ আধিকারিককে অভিষেকের বাসভবনে প্রবেশ করতে দেখা যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে পুলিশ। সোমবার দুপুর পৌনে চারটে নাগাদ ৪ জন পুলিশ আধিকারিককে অভিষেকের বাসভবনে প্রবেশ করতে দেখা যায়। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে সংবাদমাধ্যমের। ঠিক কী কারণে পুলিশ আধিকারিকরা শান্তিনিকেতনে আসেন, তা স্পষ্ট জানা যায়নি। এক পুলিশ আধিকারিককে অভিষেকের বাড়িতে আসার কারণ জানতে চান সাংবাদিকরা। তবে তিনি সাংবাদিকদের সামনে কিছুই খোলসা করতে চাননি। বাড়িতে প্রবেশের সময় সিসিটিভি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতেও দেখা যায় পুলিশ আধিকারিকদের। সাদা পোশাকেই এসেছিলেন পুলিশ আধিকারিকরা। কিছুক্ষণ পর, ৪.১০ নাগাদ শান্তিনিকেতন থেকে একটি কালো গাড়ি চলে যেতেও দেখা যায়। ঠিক কী কারণে পুলিশ আধিকারিকরা গিয়েছিলেন, তা এখনও জানা যায়নি। 

বৈদ্যুতিন সংবাদমাধ্যম অনুযায়ী, এক পুলিশ আধিকারিককে ভিতর থেকে একটি মনিটর(ছোট কম্পিউটার স্ক্রিন) নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। সেই সময় তাঁদের আসার কারণ জানতে চাওয়া হলেও কিছুই জানাননি ওই আধিকারিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত আপডেট, না অন্য কোনও কারণে পুলিশ আধিকারিকরা এসেছিলেন, তা এখনও জানা যায়নি। 

উল্লেখ্য, সম্প্রতি কলকাতা পুরনিগমের আধিকারিকরা 'শান্তিনিকেতনে' পরিদর্শনে যান। এরপরই অভিযোগ ওঠে, সেখানে কিছু অংশে নিয়ম বহির্ভূত নির্মাণ হয়েছে। পুরসভা সূত্রে খবর, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের ৪০০(১) ধারায় নোটিস পাঠানো হয়েছে। হরিশ মুখার্জি রোডের ১৮৮এ নম্বর ঠিকানার 'শান্তিনিকেতন' এবং ১২১ কালীঘাট রোডের একটি বাড়িতে এই নোটিস দেওয়া হয়েছে। কালীঘাটের বাড়িটি অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। সেই কারণে তাঁর নামেই নোটিস পাঠানো হয়েছে। ঘটনাচক্রে সোমবারই সেই সময়সীমা শেষ হওয়ার কথা। যদিও সময়সীমা বাড়ানোর অনুরোধ করে এর আগে চিঠিও দিয়েছেন অভিষেক। 

তবে সেই ঘটনার সঙ্গে আজকের পুলিশ আধিকারিকদের প্রবেশের কোনও যোগের ইঙ্গিত এখনও মেলেনি। ফলে পুরো বিষয়টি নিয়ে আপাতত এক ধোঁয়াশা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement