Advertisement

Purnadas Baul: শুভেন্দুর জনতার দরবারে পূর্ণদাস বাউল, অনুব্রতদের বিরুদ্ধে বড় অভিযোগ

অনুব্রত মণ্ডল এবং তাঁর দলবলের বিরুদ্ধে জমি দখল করে নেওয়ার অভিযোগ। এই নিয়ে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে পৌঁছে গেলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী পূর্ণদাস বাউল।

পূর্ণদাস বাউল পূর্ণদাস বাউল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Sep 2026,
  • अपडेटेड 10:57 AM IST
  • অনুব্রত মণ্ডল এবং তাঁর দলবলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে পূর্ণদাস বাউল
  • কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন?

জমি দখলের অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে বিশিষ্ট সঙ্গীতশিল্পী পূর্ণদাস বাউল। তাঁর মূলত অভিযোগ অনুব্রত মণ্ডল ও তাঁর দলবলের বিরুদ্ধে। সল্টলেক BJP দফতরে পৌঁছে তিনি বলেন, 'কী হচ্ছে, কারা করছে সবটাই জানিয়েছি প্রশাসনকে।'

সঙ্গীতশিল্পীর অভিযোগ, ইলামবাজারের কামারপাড়া এলাকায় তাঁদের প্রায় চার বিঘা জমি দীর্ঘদিন ধরে সুকুল টুডু নামে এক ব্যক্তি বেআইনি ভাবে দখল করে রেখেছেন। বারবার চেষ্টা করেও জমিটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে দাবি। 

বিগত সরকারের আমলে অনুব্রত মণ্ডলের মতো প্রভাবশালী নেতাদের মদত ছাড়া এ কাজ সম্ভব নয় বলেই জানাচ্ছেন পূর্ণদাস বাউল। জমি দখলের ক্ষেত্রেও তাঁদের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

জমিটি উদ্ধার করে সেখানে বাউল সংস্কৃতি ও বাউলদের শিক্ষার প্রসারে কাজ করতে চান পূর্ণদাস বাউল ও তাঁর পরিবার। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত জমি উদ্ধারের আবেদন নিয়েই তাই এবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এসেছেন তিনি। 

উল্লেখ্য, ১৯৭৭ সালে ইলামবাজার থানার কামারপাড়া মৌজায় রাস্তার ধারে চার বিঘা জমি কেনেন পূর্ণদাস বাউল। কিন্তু, ২০০৬ সালের পর থেকে সেই জমি ধীরে ধীরে জবরদখল হতে শুরু করে বলে অভিযোগ। এই মর্মে বাউল শিল্পীর পরিবার জেলাশাসক ও ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে বেশ কয়েক বার অভিযোগ জানিয়েছিল আগের সরকারের আমলে। কিন্তু তার পরেও কিছু হয়নি বলে অভিযোগ। সম্প্রতি নতুন সরকার ক্ষমতায় আসার পর জেলাশাসককেও জানিয়েছেন সঙ্গীতশিল্পী। তবে সেভাবে সাড়া না পাওয়ায় এবার তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন। 

 

Read more!
Advertisement
Advertisement