Advertisement

West Bengal Weather Update: আজ সন্ধেতেই বৃষ্টি, রবি থেকে কোন কোন জেলায় হাওয়া বদল? আবহাওয়ার আপডেট

ভয়ঙ্কর গরম। সকাল থেকেই রোদের তেজ। সঙ্গে রয়েছে অতিরিক্ত আর্দ্রতাও। যার ফলে একবারে যাতা অবস্থা। দুপুরের দিকে ঘরের বাইরে বেরলে অসুস্থ অসুস্থ লাগছে। গল গল করে বেরচ্ছে ঘাম। আর এমন দাবদাহের মধ্যেই অনেকে একটু বৃষ্টির আশা করছেন। সেটা না হলেই যেন নয়। আর এই বিষয়ে স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বাংলার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেটপশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Apr 2026,
  • अपडेटेड 6:34 AM IST
  • সকাল থেকেই রোদের তেজ
  • এই বিষয়ে স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস
  • আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বাংলার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে

ভয়ঙ্কর গরম। সকাল থেকেই রোদের তেজ। সঙ্গে রয়েছে অতিরিক্ত আর্দ্রতাও। যার ফলে একবারে যাতা অবস্থা। দুপুরের দিকে ঘরের বাইরে বেরলে অসুস্থ অসুস্থ লাগছে। গল গল করে বেরচ্ছে ঘাম। আর এমন দাবদাহের মধ্যেই অনেকে একটু বৃষ্টির আশা করছেন। সেটা না হলেই যেন নয়। আর এই বিষয়ে স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বাংলার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

শনিবার কেমন থাকবে আবহাওয়া? 
আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া থাকবে উত্তপ্ত। সকাল থেকেই তেড়েফুঁড়ে রোদ উঠবে। বেলা বাড়তেই চোখ রাঙাতে পারে তাপপ্রবাহ। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকার আশঙ্কা রয়েছে। 

আজ খুব কষ্ট পাবেন পশ্চিমাঞ্চলের জেলাগুলির বাসিন্দারা। বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূমের মতো জেলায় অনেকটাই বাড়তে পারে তাপমাত্রা। এই অংশে উষ্ণতা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে। 

যদিও হাওয়া বদল হবে রবিবার থেকে। এই সময় একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। তবে তাতে গরম কমার খুব একটা সম্ভাবনা নেই। 

আবহাওয়ার নতুন খেলা
হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাব পড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশায়। এর উপর একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যার ফলে আগামী কয়েক দিনে হাওয়া বদল হওয়ার একটা আশা থাকছে। 

কবে থেকে বৃষ্টি?
হাওয়া অফিসের পক্ষ থেকে খবর, রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রবি থেকে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। আর কয়েক দিন বৃষ্টির পর ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা। 

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? 
আজ সন্ধেতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। এছাড়া বুধবার নির্বাচনের দিন কলকাতা, নদিয়া ও হাওড়ার মতো জেলায় ভাল বৃষ্টিপাত হতে পারে।

Advertisement

উত্তরবঙ্গে বৃষ্টি 
গরমে ফুটছে দক্ষিণবঙ্গ। তবে উত্তরবঙ্গের অবস্থা এমন নয়। সেখানে মোটের উপর ভালই রয়েছে আবহাওয়া। প্রায় রোজই বৃষ্টি হচ্ছে। আর আজ সেখানে বৃষ্টির আশঙ্কা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষত, দার্জিলিং, মালদা এবং কোচবিহারে বৃষ্টির আশঙ্কা রয়েছে বেশি। এছাড়া আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। যতদূর খবর, ২৯ এপ্রিল পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ২৬ থেকে ২৭ এপ্রিল। 

 

 

Read more!
Advertisement
Advertisement